শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সদস্যসেবায় আধুনিকায়নে জোর দিচ্ছে আনসার-ভিডিপি ব্যাংক      ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় অগ্নিসংযোগের অভিযোগ      ● মাইলস্টোন কলেজে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা      ● পথচারীদের নিরাপত্তায় ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ ডিএনসিসির      ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ      ● পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর      ● সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যার ঘটনায় দ্বিতীয় আসামি গ্রেপ্তার      ● নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার      ● আইসিজের রায় বাংলাদেশের জন্য পজিটিভ : শামা ওবায়েদ      ● ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে : প্রতিমন্ত্রী টুকু      ● রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক      ● মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান      
এমপি দীপু ভূঁইয়ার উদ্যোগে,রূপগঞ্জে হচ্ছে তিনটি নতুন ফায়ার স্টেশন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:২৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও সেবা নিশ্চিত করতে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এ উদ্যোগ নিয়েছেন। এরই মধ্যে উপজেলার তিনটি স্থানে ফায়ার স্টেশন স্থাপনের জন্য স্থান নির্বাচন ও ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।

উদ্যোগটি বাস্তবায়িত হলে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সেবা পৌঁছানো সম্ভব হবে। এতে জানমালের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি উপজেলার জরুরি সেবা ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

এ উদ্যোগে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংসদ সদস্য দীপু ভূঁইয়া। তাঁর মতে, উন্নয়ন শুধু রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণ নয়; মানুষের জীবন নিরাপদ করা এবং বিপদের সময় পাশে দাঁড়ানোর সক্ষমতা তৈরি করাও উন্নয়নের অংশ।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   নারায়ণগঞ্জ   ফায়ার স্টেশন   মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু   তারেক রহমান   ফায়ার সার্ভিস   দুর্যোগ ব্যবস্থাপনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close