সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত, জরিমানা-সুদ মওকুফ      ● নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী      ● পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৮ দোকান ও ৫ বসতঘর      ● মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার      ● সীমান্তে নজরদারি জোরদার, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা      ● সোনাইমুড়ীতে ডাকাতি মামলার আসামি নুর রহমান গ্রেপ্তার      ● চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার অবৈধ মোবাইল জব্দ, আটক ১      ● ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ যুবক গ্রেফতার      ● আখাউড়ায় কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ      ● রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক সংবর্ধনা      ● মোংলায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার      ● সোনাগাজীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ      
ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত, জরিমানা-সুদ মওকুফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সার্ভার জটিলতার কারণে অক্টোবর কর মেয়াদের মূল্য সংযোজন কর (ভ্যাট) বা মূসক রিটার্ন দাখিলের সময় আরও এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা।

গতকাল সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।

আদেশে বলা হয়, ই-ভ্যাট ব্যবস্থায় ব্যবহারকারীর সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় সার্ভারে জটিলতা দেখা দিয়েছে। ফলে অক্টোবর কর মেয়াদের নির্ধারিত সময়ের মধ্যে অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের পক্ষে রিটার্ন দাখিল করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চলতি অর্থবছর থেকে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আগে প্রতি মাসের পরিবর্তে তিন মাস অন্তর রিটার্ন জমার বিধান করা হয়েছিল। তবে সংশোধিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের খসড়ায় প্রতি মাস শেষে পরবর্তী ১৫ দিনের মধ্যে রিটার্ন দাখিলের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

এর আগে জুলাই ও আগস্ট মাসের ভ্যাট রিটার্ন জমার সময়ও ১০ দিন বাড়িয়ে ২৫ অক্টোবর নির্ধারণ করেছিল এনবিআর। সে সময় ই-ভ্যাট ব্যবস্থায় প্রশাসনিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছিল। এবার সার্ভারে অতিরিক্ত চাপের কারণে অক্টোবর মাসের রিটার্ন জমার সময়ও বাড়াতে হলো। ফলে ভ্যাট আদায় ও রিটার্ন ব্যবস্থাপনায় এনবিআরের অনলাইন সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close