শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেড় বছর ধরে বন্ধ নিলাম, বাড়ছে পণ্যজট      ● পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী      ● চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সড়কের কাজ শুরু      ● শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া চালুর পরিকল্পনা      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান বেশি: রাষ্ট্রপতি      ● আইনশৃঙ্খলা দেখতে গোপালগঞ্জে তিন প্রধান      ● নারী উদ্যোক্তাকে উত্ত্যক্ত, শিশুসন্তানসহ হামলার অভিযোগ      ● ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আফিয়া      ● স্ত্রীর সঞ্চয়ে শুরু, এখন মাসে ২ কোটি টাকার ব্যবসা      ● পোশাকশিল্পে সংকটের দায় পরিকল্পনার অভাবের      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার চান পররাষ্ট্রমন্ত্রী      
নবীনগর-চন্দ্রা মহাসড়কে পার্কিং করা খালি ট্রাকে দুর্বৃত্তের আগুন
ইস্কান্দার হোসাইন রুদ্র, সাভার (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম

নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় পার্কিং করে রাখা একটি খালি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চলের নতুন জোন (ডিইপিজেড)-এর প্রধান ফটকের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকালে ইপিজেড ফায়ার স্টেশনের লিডিংম্যান সুব্রত বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এদিন ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা নতুন ইপিজেডের প্রধান ফটকের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর ভোর ৪টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে অগ্নিকাণ্ডের সংবাদ আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরীর নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মাত্র ১০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

লিডিংম্যান সুব্রত জানান, ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও সময়োপযোগী পদক্ষেপের কারণে পুরো ট্রাকটি পুড়ে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। আগুনে ট্রাকটির আংশিক ক্ষতি হয়েছে। এতে আনুমানিক ১ লাখ টাকার ক্ষতি হলেও প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা চলন্ত বা পার্কিং করা যানে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তদন্ত শুরু করেছে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া   সাভার   ডিইপিজেড   নবীনগর-চন্দ্রা মহাসড়ক   ট্রাকে আগুন   অগ্নিসংযোগ   ফায়ার সার্ভিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close