শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেড় বছর ধরে বন্ধ নিলাম, বাড়ছে পণ্যজট      ● পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী      ● চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সড়কের কাজ শুরু      ● শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া চালুর পরিকল্পনা      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান বেশি: রাষ্ট্রপতি      ● আইনশৃঙ্খলা দেখতে গোপালগঞ্জে তিন প্রধান      ● নারী উদ্যোক্তাকে উত্ত্যক্ত, শিশুসন্তানসহ হামলার অভিযোগ      ● ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আফিয়া      ● স্ত্রীর সঞ্চয়ে শুরু, এখন মাসে ২ কোটি টাকার ব্যবসা      ● পোশাকশিল্পে সংকটের দায় পরিকল্পনার অভাবের      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার চান পররাষ্ট্রমন্ত্রী      
নাশকতা ঠেকানোর দাবিতে জামালপুরের মোড়ে মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি
রাকিব হোসেন, জামালপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:০৭ পিএম

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা ঠেকাতে জামালপুর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে তাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

সকাল থেকেই শহরের ফৌজদারি মোড়, বকুলতলা মোড়, কম্পপুর মোড়, বিজয় চত্বর ও বাইপাস মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তারা দলীয় স্লোগান দিয়ে রাজপথে অবস্থান করেন। পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকতে দেখা যায় তাদের।

আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। কর্মসূচির নামে কেউ যেন জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি কিংবা কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঘটাতে না পারে, সে লক্ষ্যেই তাদের এ অবস্থান বলে জানিয়েছেন দলীয় নেতারা।

জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মাসুদ বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অতীতে দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে। এখন কর্মসূচির নামে আবারও কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। জামালপুরের মানুষের জানমাল রক্ষা এবং শহরের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।

তিনি আরও বলেন, জনগণের জানমালের ক্ষতি হয় কিংবা সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে, এমন কোনো কর্মকাণ্ড জামালপুরে করতে দেওয়া হবে না। যেকোনো পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকবেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   বিএনপি   আওয়ামী লীগ   অবস্থান কর্মসূচি   নাশকতা প্রতিরোধ   রাজনৈতিক কর্মসূচি   আইনশৃঙ্খলা পরিস্থিতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close