শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেড় বছর ধরে বন্ধ নিলাম, বাড়ছে পণ্যজট      ● পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী      ● চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত সড়কের কাজ শুরু      ● শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া চালুর পরিকল্পনা      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান বেশি: রাষ্ট্রপতি      ● আইনশৃঙ্খলা দেখতে গোপালগঞ্জে তিন প্রধান      ● নারী উদ্যোক্তাকে উত্ত্যক্ত, শিশুসন্তানসহ হামলার অভিযোগ      ● ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আফিয়া      ● স্ত্রীর সঞ্চয়ে শুরু, এখন মাসে ২ কোটি টাকার ব্যবসা      ● পোশাকশিল্পে সংকটের দায় পরিকল্পনার অভাবের      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার চান পররাষ্ট্রমন্ত্রী      
এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১:৩৪ পিএম

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিছিল নিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা এমপির বাড়ির সামনে অবস্থান নেন। এ সময় বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপের পর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেলিমুজ্জামান মোল্যা, এস এম জিলানী ও ডা. কে এম বাবর বিএনপি মনোনীত সংসদ সদস্য।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জ   সেলিমুজ্জামান মোল্যা   এমপির বাড়িতে আগুন   অগ্নিসংযোগ   ভাঙচুর   আওয়ামী লীগ   ছাত্রলীগ   কাশিয়ানী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close