বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● উত্তাল সাগর, সেন্ট মার্টিনে আটকা প্রায় ১ হাজার পর্যটক      ● ঝালকাঠিতে ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন, পুড়ে ছাই আসবাবপত্র      ● রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল      ● নাশকতা ঠেকানোর দাবিতে জামালপুরের মোড়ে মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি      ● যশোরে আইনশৃঙ্খলা তদারকিতে মধ্যরাতে সশরীরে মাঠে পুলিশ সুপার      ● যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ      ● নবীনগর-চন্দ্রা মহাসড়কে পার্কিং করা খালি ট্রাকে দুর্বৃত্তের আগুন      ● ভালুকায় পার্কিংয়ে থাকা বাসে আগুন      ● এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ      ● এমপি দীপু ভূঁইয়ার উদ্যোগে,রূপগঞ্জে হচ্ছে তিনটি নতুন ফায়ার স্টেশন      ● নিজেদের প্রযুক্তিতে স্যাটেলাইট তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর      ● বিএডিসির বীজে আস্থা হারাচ্ছেন কৃষক, ঝুঁকছেন বেসরকারি কোম্পানি বীজে      
উত্তাল সাগর, সেন্ট মার্টিনে আটকা প্রায় ১ হাজার পর্যটক
প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।এতে দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার পর্যটক। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের কক্সবাজারে ফেরা সম্ভব হচ্ছে না।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকবে।

 গত ১৭ ও ১৮ নভেম্বর দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের একটি বড় অংশ সেখানে অবস্থান করছেন।কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, সমুদ্রের পরিস্থিতি অনুকূলে না থাকায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে পুনরায় চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘দ্বীপে এক হাজারের বেশি পর্যটক অবস্থান করছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফেরার ব্যবস্থা হবে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএর চট্টগ্রাম দপ্তর এ নির্দেশনা জারি করেছে। সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত থাকায় কক্সবাজার-সেন্ট মার্টিনসহ বিভিন্ন নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সেন্ট মার্টিন যাওয়ার আগাম টিকিট কাটা পর্যটকদের ভ্রমণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, আবহাওয়া অনুকূলে এলে তারা একই টিকিটে পরবর্তী সময়ে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণ সম্ভব না হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।গত ৫ নভেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। চলতি মৌসুমে এ রুটে পাঁচটি জাহাজ চলাচলের অনুমতি রয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত্রিযাপন করতে পারবেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঘূর্ণিঝড় আকভান   সেন্ট মার্টিন   কক্সবাজার   পর্যটক আটকা   বঙ্গোপসাগর   জাহাজ চলাচল বন্ধ   বৈরী আবহাওয়া   পর্যটন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close