বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সৌরবিদ্যুৎ প্রকল্পে ১০০ কোটি ডলারের বিনিয়োগের সম্ভাবনা      ● সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব      ● ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, ধৈর্যের সীমা ভাঙবেন না: রিজভী      ● ‘আমারে মাইরা তারপর জমিডা নেন’, পদ্মার চরে ফসলি জমি নষ্ট করে বনায়ন       ● উল্লাপাড়ায় মাদকের টাকার জন্য মাকে হত্যা, গ্রেপ্তার ৩      ● আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● নৈরাজ্যের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিক্ষোভ মিছিল যুবদলের      ● নোয়াখালীতে শিশু নুহাকে শ্বাসরোধে হত্যা, ৮ দিনেও শনাক্ত হয়নি ঘাতক      ● চকরিয়ায় আল-হেরা মাদরাসার শুভ উদ্বোধন      ● টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি      
সৌরবিদ্যুৎ প্রকল্পে ১০০ কোটি ডলারের বিনিয়োগের সম্ভাবনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম

বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী ধাপের জন্য আরও গভীর আর্থিক বাজার, উন্নত বিনিয়োগ পরিবেশ এবং বেসরকারি খাতের বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক সংস্কার প্রয়োজন বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বলেছেন, দেশের উন্নয়ন অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দিতে সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞতা কাজে লাগাবে এডিবি।

১৬ থেকে ১৮ নভেম্বর ঢাকা সফরে এডিবির একটি প্রতিনিধিদল সরকারের বিভিন্ন পর্যায়, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করে। সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এডিবির সঙ্গে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেন। ৫০০টির বেশি সূচকের মাধ্যমে অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগের প্রতিবন্ধকতা চিহ্নিত করতে সহায়তা করবে এই উদ্যোগ।

এ ছাড়া আরও পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ প্রকল্পে লেনদেন-সংক্রান্ত পরামর্শক সহায়তা দিতে চুক্তি করেছে এডিবি। এর ফলে প্রকল্পের সংখ্যা বেড়ে ছয়টিতে দাঁড়িয়েছে। এসব প্রকল্পের পরিকল্পিত উৎপাদনক্ষমতা এক হাজার মেগাওয়াটের বেশি। এগুলোর মাধ্যমে ১০০ কোটি ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আসতে পারে বলে আশা করছে সংস্থাটি।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  এডিবি   বাংলাদেশ অর্থনীতি   আর্থিক বাজার   বেসরকারি বিনিয়োগ   বিনিয়োগ পরিবেশ   সৌরবিদ্যুৎ   ব্যাটারি সংরক্ষণ   পিপিপি মনিটর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close