বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল      ● নাশকতা ঠেকানোর দাবিতে জামালপুরের মোড়ে মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচি      ● যশোরে আইনশৃঙ্খলা তদারকিতে মধ্যরাতে সশরীরে মাঠে পুলিশ সুপার      ● যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ      ● নবীনগর-চন্দ্রা মহাসড়কে পার্কিং করা খালি ট্রাকে দুর্বৃত্তের আগুন      ● ভালুকায় পার্কিংয়ে থাকা বাসে আগুন      ● এবার এমপি সেলিমুজ্জামানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ      ● এমপি দীপু ভূঁইয়ার উদ্যোগে,রূপগঞ্জে হচ্ছে তিনটি নতুন ফায়ার স্টেশন      ● নিজেদের প্রযুক্তিতে স্যাটেলাইট তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর      ● বিএডিসির বীজে আস্থা হারাচ্ছেন কৃষক, ঝুঁকছেন বেসরকারি কোম্পানি বীজে      ● খাগড়াছড়িতে দুই পিকআপে অগ্নিসংযোগ      ● গজারিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, বসতঘর পুড়ে ছাই      
রেড ক্রিসেন্টের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:১৬ পিএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (২০২৬–২০২৮ মেয়াদে) ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। সোসাইটির জাতীয় সদর দপ্তরে নির্ধারিত সময় অনুযায়ী উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নিজ নিজ পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দেন।

সোসাইটির মাননীয় চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের আন্তরিক উদ্যোগে একটি সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচনী কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে। নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

নির্বাচন তফসিল অনুযায়ী, আগামীকাল ১৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ এবং ২১ নভেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২২ নভেম্বর বৈধভাবে মনোনীত প্রার্থীদের তালিকা এবং ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের পর চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন। ভোটগ্রহণ শেষে একইদিনে ফলাফল ঘোষণা করা হবে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি   রেড ক্রিসেন্ট নির্বাচন   ব্যবস্থাপনা পর্ষদ   মনোনয়নপত্র   নির্বাচন ২০২৬  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close