সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা      ● ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ২২ নভেম্বর পর্যন্ত, জরিমানা-সুদ মওকুফ      ● নবম শ্রেণি থেকে ভোকেশনাল শিক্ষা বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী      ● পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ১৮ দোকান ও ৫ বসতঘর      ● মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার      ● সীমান্তে নজরদারি জোরদার, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা      ● সোনাইমুড়ীতে ডাকাতি মামলার আসামি নুর রহমান গ্রেপ্তার      ● চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার অবৈধ মোবাইল জব্দ, আটক ১      ● ঝিকরগাছায় ওয়ান শুটারগান ও কার্তুজসহ যুবক গ্রেফতার      ● আখাউড়ায় কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ      ● রামেশ্বরপুর মৌলভী মকবুল উচ্চ বিদ্যালয়ে বিদায়ী শিক্ষক সংবর্ধনা      ● মোংলায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার      
রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রপ্তানি বাণিজ্যে সাইবার জালিয়াতির ঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে রপ্তানিকারক বা বিদেশি ক্রেতার ব্যাংক হিসাবের তথ্য এবং অর্থ পরিশোধের নির্দেশনায় কোনো পরিবর্তনের অনুরোধ এলে সরাসরি যাচাই ছাড়া তা কার্যকর করা যাবে না। বিশেষ করে ই-মেইল বা অনলাইন যোগাযোগের মাধ্যমে পাঠানো ভুয়া নির্দেশনায় অর্থ হাতিয়ে নেওয়ার ঝুঁকি মোকাবিলায় এ সতর্কতা জারি করা হয়েছে।

গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক হিসাবের তথ্য কিংবা অর্থ পরিশোধের নির্দেশনায় পরিবর্তনের অনুরোধ এলে আগে থেকে ব্যবহৃত বিশ্বস্ত যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করতে হবে। যাচাই ছাড়া কোনো পরিবর্তন কার্যকর বা লেনদেন সম্পন্ন করা যাবে না।

এ ছাড়া রপ্তানি-সংক্রান্ত তথ্য ও নথি আদান-প্রদানে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বিদেশি ক্রেতাদের কাছে সরাসরি রপ্তানি নথি পাঠানোর ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে নথি চুরি, তথ্য পরিবর্তন কিংবা জালিয়াতির ঘটনা না ঘটে।

নির্দেশনায় সন্দেহজনক লিংক ও অননুমোদিত অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি পাসওয়ার্ড, ব্যক্তিগত শনাক্তকরণ নম্বর (পিন) ও এককালীন পাসওয়ার্ড (ওটিপি) চেয়ে পাঠানো কোনো অনুরোধে সাড়া না দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, রপ্তানি নথি জালিয়াতি, অর্থ পরিশোধের নির্দেশনায় অননুমোদিত পরিবর্তন কিংবা অন্য কোনো প্রতারণার ঘটনা সন্দেহ হলে দ্রুত সংশ্লিষ্ট এডি ব্যাংককে জানাতে হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রপ্তানি বাণিজ্যে ইলেকট্রনিক মাধ্যমে তথ্য ও নথি আদান-প্রদানের ক্ষেত্রে সাইবার জালিয়াতির আশঙ্কা বেড়েছে। বিশেষ করে ভুয়া ই-মেইল ও পরিবর্তিত অর্থ পরিশোধের নির্দেশনার মাধ্যমে রপ্তানিকারকদের অর্থ হাতিয়ে নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে রপ্তানিকারকদের সচেতন করা এবং ব্যাংকগুলোর মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতেই নতুন এ নির্দেশনা দেওয়া হয়েছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close