শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান      ● নতুন নাটকে সাদিয়া ইসলাম মৌ      ● শিল্পকারখানার মিটার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার      ● ‘চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র’      ● নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার      ● পশুর চ্যানেলে নিখোঁজ জেলের মরদেহ       ● মাদক ও জুয়া বিরোধী সমাবেশ      ● বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন: রেজাউল করিম লিটন      ● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       
দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত
প্রতিনিধি, হোমনা
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৩ পিএম

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি বিজ্ঞান মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, নির্বাহী সদস্য অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা, দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন সরকার এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. ওমর ফারুকসহ অনেকে।



প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ মাধ্যম। বিজ্ঞান মেলা নতুন কিছু শেখার পাশাপাশি বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে শিক্ষার্থীদের উৎসাহিত করে। বিভিন্ন সমস্যার সমাধানে শিক্ষার্থীরা নিজেদের তৈরি নানা প্রকল্প ও উদ্ভাবন উপস্থাপন করেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের বিজ্ঞান মেলার আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ। এ ছাড়া বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মো. আলতাফ হোসেন ও দশম শ্রেণির শিক্ষার্থী মো. আজিজুল হক।

পরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী এবং বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  হোমনা   কুমিল্লা   বিজ্ঞান মেলা   দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়   কৃতি শিক্ষার্থী সংবর্ধনা   এসএসসি ২০২৬   জিপিএ-৫  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close