বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ফায়ার সার্ভিসের আবাসিক ভবন নির্মাণের উদ্বোধন      ● বুড়িগঙ্গা দূষণ নিয়ন্ত্রণে শ্যামপুর-কদমতলীতে মনিটরিং কার্যক্রম      ● আইনজীবী নেতাকে নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ      ● চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজন আর্থিক সহায়তা      ● সারাদেশে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত      ● শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো      ● পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা      ● পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা      ● টাঙ্গাইলে দুর্গামন্দিরের চার প্রতিমা ভাঙচুর      ● সাটুরিয়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি সভা      ● রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান ওএসডি      ● ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার      
ফায়ার সার্ভিসের আবাসিক ভবন নির্মাণের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম

মিরপুর ফায়ার স্টেশনের অভ্যন্তরে নির্মিতব্য ১২ তলা বিশিষ্ট বহুতল আবাসিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২টি বহুতল আবাসিক ভবন নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায় আজ মিরপুরে প্রথম ভবনের কাজ উদ্বোধন করা হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

আজ বেলা ১টা ৩০ মিনিটে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হলে মিরপুর ফায়ার স্টেশনের ফায়ারফাইটারদের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট প্রধান অতিথিকে সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন। এরপর মঞ্চে প্রকল্প পরিচালক যুগ্মসচিব জনাব মো. ছরোয়ার হোসেন প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পবিত্র কোরআন থেকে পাঠ করেন ফায়ার সার্ভিসের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ।

সূচনা বক্তব্য প্রদান করেন মিরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জনাব মো. হাসিনুর রহমান। বিশেষ অতিথিদের মধ্যে পর্যায়ক্রমে বক্তব্য প্রদান করেন গণপূর্ত প্রধান কার্যালয়ে কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (উন্নয়ন উইং) জনাব মো. নুরুজ্জামান হোসেন জহির এবং স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও ভবনের নকশাকার জনাব নূর-এ আসমানি।

এরপর অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রকল্প পরিচালক যুগ্মসচিব জনাব মো. ছরোয়ার হোসেন বক্তব্য প্রদান করেন। তিনি ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ গণপূর্ত, পিডব্লিউডি, স্থাপত্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এরপর বক্তব্য প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. শহীদ আতাহার হোসেন।

সবশেষে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি প্রকল্প পরিচালকসহ সকলের প্রতি তাঁর আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “ভবনটি নির্মাণ হলে ৪৪টি পরিবার ১২৫০ বর্গফুট আয়তনের বাসায় বসবাস করতে পারবে এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।”

তিনি আরও জানান, “ভবনটি সর্বাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এবং এতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বসবাসের সুবিধা নিশ্চিত করা হয়েছে।”

বক্তব্যের পর প্রধান অতিথি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে ভবন নির্মাণস্থলের প্রতীকী মাটি কেটে ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত সকল সদস্য মহান আল্লাহ তাআলার কাছে প্রকল্প ও ফায়ার সার্ভিসের সাফল্য কামনা করে মুনাজাত করেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের এমডি, ফায়ার সার্ভিস, পিডব্লিউডি ও গণপূর্তের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঠিকাদার প্রতিনিধি উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close