শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুই ককটেল বিস্ফোরণ      ● গৃহকর্মী মায়ের ছেলে বিজেএসে সারাদেশে চতুর্থ      ● স্বাস্থ্য সহকারী আউয়াল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার      ● অপ্রতিম হত্যার পরও হুমকি, তদন্তে পরিবারের আশঙ্কা      ● দেশের সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ      ● নেত্রকোনায় নিখোঁজ নারীর লাশ উদ্ধার, সাবেক স্বামী গ্রেপ্তার      ● হকিতে জয়ের ধারা অব্যাহত বাংলাদেশের      ● ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী      ● ডালের বাজারে মন্দা, পরিবহন খরচে বাড়তি চাপ      ● স্বর্ণের পর কমল রুপার দামও      ● ২৬ সেপ্টেম্বর ঢাকায় নামাজের সময়সূচি      ● হরমুজ নিয়ে শর্ত মানলেও পরমাণু ইস্যুতে অনড় ইরান      
ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুই ককটেল বিস্ফোরণ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম।

তিনি জানান, ধানমন্ডি ২৭ নম্বর রোডের মিনা বাজারের সামনে আনুমানিক দুপুর সোয়া ১২টার দিকে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থলটি মোহাম্মদপুর ও ধানমন্ডি থানার সীমান্তবর্তী এলাকায়। বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য জড়ো হয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তবে এ তথ্যের বিষয়ে পুলিশ নিশ্চিত কিছু জানায়নি। ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন থানার ওসি।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ধানমন্ডি   ককটেল বিস্ফোরণ   ধানমন্ডি ২৭ নম্বর   মিনা বাজার   রাজধানী   ঢাকা   পুলিশ   তিনজন আটক   বিস্ফোরণ   ধানমন্ডি থানা   মোহাম্মদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close