শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৪৬ জনকে আটক করেছে পুলিশ      ● জঙ্গলে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র      ● হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু      ● ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, পরিচ্ছন্নতাকর্মী আহত      ● সিলেট-ঢাকা ছয় লেন সড়ক প্রস্তুত হবে ২০২৯ সালে       ● ধনঞ্জয় সাহার কবিতায় পাঁচ দশকের বাংলাদেশ      ● ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’: পাকিস্তানি সাংবাদিককে জয়শঙ্কর      ● ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ নিয়ে কেন উঠছে নানা প্রশ্ন      ● ক্লিনিকে হামলা-লুটপাটের ঘটনায় চারজন গ্রেপ্তার      ● দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ডিসিসিআই-এফএমএমের সমঝোতা      ● সাটুরিয়ায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      ● জাসদ কার্যালয়ে অভিযান, অর্ধশতাধিক আটক      
ক্লিনিকে হামলা-লুটপাটের ঘটনায় চারজন গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় নাম থাকা অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার পরও কেন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের কোনো ধরনের গাফিলতি ছিল কি না এবং তারা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেছিল কি না, তা যাচাই করা হচ্ছে।

তিনি জানান, বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, অপরাধীর পরিচয় কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় নেওয়া হবে না। অপরাধের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

যেভাবে হামলার ঘটনা

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একদল ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।

এ ঘটনায় পরদিন শাহ আলী থানায় মামলা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাসরিন আখতার। মামলায় হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। পরে তারা চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ অর্থসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে যায়।

লুটপাটের পর ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ক্লিনিকের একটি পাকা ভবন ও তিনটি সেমিপাকা স্থাপনা ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।

ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।







স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close