বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাইকগাছায় ক্যাম্পেইন      ● লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত      ● মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ      ● বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচারের অভিযোগ      ● পাকিস্তানের আকাশসীমা এড়াতে চীনের দ্বারে ভারত      ● সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা      ● শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০      ● অক্টোবর থেকে বিকল্প পথে জ্বালানি পৌঁছানোয় পরিকল্পনা      ● প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ      ● রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার      ● বিটেশ্বর বাজারের বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করছেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার      ● পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম      
মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ১:১১ PM

রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হকাররা জানান, সকালে সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে আসেন। হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদের সময় বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হকাররা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান।

সরেজমিনে দেখা যায়, সকাল পৌনে ১১টার দিকে হোপ মার্কেটের দিক থেকে কিছু আনসার সদস্য দৌড়ে মিরপুর-১৩ নম্বরের দিকে যাচ্ছিলেন। এ সময় ২০ থেকে ৩০ জন ব্যক্তি তাদের লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল ছুড়ে মারেন।

হোপ মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশে একটি জায়গায় আগুন জ্বলছে। এ সময় মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ঘটনাস্থলের দিকে গেলে সেটি লক্ষ্য করেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। কয়েক মিনিট পর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

হকাররা জানান, সেখানে বিভিন্ন মালামাল ছিল। এ সময় কয়েকশ হকার সেখানে হামলা ও ভাঙচুর চালান। সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনাস্থলে ছবি ও ভিডিও ধারণের সময়ও বাধার মুখে পড়তে হয়। গণমাধ্যমকর্মীদেরও সেখানে বাধা দেওয়া হয়। আগুনে পোড়া গাড়ির ছবি তুলতে গেলে সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীনের ওপর হকাররা হামলা চালান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মিরপুর   মিরপুর-১০   হোপ মার্কেট   ফুটপাত উচ্ছেদ   হকার   সিটি করপোরেশন   গাড়িতে আগুন   ভাঙচুর   ধাওয়া-পাল্টা ধাওয়া   ফায়ার সার্ভিস   ঢাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close