বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● টাঙ্গাইলে দুর্গামন্দিরের চার প্রতিমা ভাঙচুর      ● সাটুরিয়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি সভা      ● রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান ওএসডি      ● ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার      ● সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি      ● ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর      ● জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে অ্যাওয়ার্ড পেলেন ঢাবির অধ্যাপক ও ৫ শিক্ষার্থী      ● বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত      ● বরেন্দ্রের জলবায়ু সংকট কপ-৩১-এর আলোচনায় আনার দাবি      ● সাদুল্লাপুরে জেলা আওয়ামীগ নেতা মতিয়ার রহমান গ্রেপ্তার      ● টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান      ● ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত      
টাঙ্গাইলে দুর্গামন্দিরের চার প্রতিমা ভাঙচুর
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে একটি দুর্গামন্দিরে চারটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের পশ্চিমপাড়ায় রাধা গোবিন্দ মন্দিরসংলগ্ন আর্য সমিতির দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর থেকে ওই মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়। প্রায় এক সপ্তাহ আগে প্রতিমাগুলোতে মাটির প্রলেপ দেওয়ার কাজ শেষ হয়। এরপর মণ্ডপটি ঢেকে রাখা হয়েছিল।

বৃহস্পতিবার সকালে মণ্ডপে ঝাড়ু দিতে গিয়ে স্থানীয়রা দেখতে পান, দুর্গা প্রতিমার মাথা, গণেশ ও অসুরসহ মোট চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে।

সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজসহ মির্জাপুর থানা পুলিশের সদস্যরা।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   মির্জাপুর   দুর্গামন্দির   প্রতিমা ভাঙচুর   দুর্গাপূজা   জামুর্কী   টাঙ্গাইলের খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close