বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বুড়িগঙ্গা দূষণ নিয়ন্ত্রণে শ্যামপুর-কদমতলীতে মনিটরিং কার্যক্রম      ● আইনজীবী নেতাকে নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদে বিক্ষোভ      ● চিকিৎসা ও পুনর্বাসনে প্রয়োজন আর্থিক সহায়তা      ● সারাদেশে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত      ● শনির চাঁদে প্রাণের সন্ধানে নতুন আশার আলো      ● পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা      ● পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীর ওপর হামলা      ● টাঙ্গাইলে দুর্গামন্দিরের চার প্রতিমা ভাঙচুর      ● সাটুরিয়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি সভা      ● রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান ওএসডি      ● ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার      ● সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি      
বুড়িগঙ্গা দূষণ নিয়ন্ত্রণে শ্যামপুর-কদমতলীতে মনিটরিং কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ পিএম

বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণে ঢাকার শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ অক্টোবর) রোস্টারভিত্তিক এ কার্যক্রম পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত সাব-কমিটির কার্যপরিধি অনুযায়ী এ কার্যক্রম পরিচালিত হয়। এতে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক মো. মাহবুব জামিল, বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধি ক্যাপ্টেন মো. গোলজার হোসেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম এবং ঢাকা মহানগর কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ পুলিশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অভিযানকালে ঢাকা মহানগরীর শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় মেসার্স বাহার ডাইং, খাদিজা টেক্সটাইল প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিজ, এরিস্টোফার্মা লিমিটেডসহ পাঁচটি শিল্পপ্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে শিল্পপ্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধন প্ল্যান্টসহ (ইটিপি) সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী বিশ্লেষণের জন্য প্রতিষ্ঠানগুলো থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। পাশাপাশি সার্বিক পরিবেশগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা বাস্তবায়নে তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে মাসব্যাপী রোস্টারভিত্তিক মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান থাকবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close