বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার      ● সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি      ● ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর      ● জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে অ্যাওয়ার্ড পেলেন ঢাবির অধ্যাপক ও ৫ শিক্ষার্থী      ● বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত      ● বরেন্দ্রের জলবায়ু সংকট কপ-৩১-এর আলোচনায় আনার দাবি      ● সাদুল্লাপুরে জেলা আওয়ামীগ নেতা মতিয়ার রহমান গ্রেপ্তার      ● টাঙ্গাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান      ● ধুনটে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত      ● টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে এআইইউবি      ● পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের      ● শিক্ষায় বিশেষ অবদানকারীদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির      
৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:২৭ পিএম

৪৯তম বিসিএসের (বিশেষ) শিক্ষা ক্যাডারে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশের পরও গেজেটে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৯তম বিসিএসের বিশেষ পরীক্ষায় পিএসসি থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছিল। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হননি। ফলে ৬৫৭ জন প্রার্থী থাকেন। তিনি দাবি করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো বৈষম্য করা হয়নি এবং প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়েছে।

বাদ পড়া ৪৬ জনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পিএসসির সুপারিশের পরও যারা বাদ পড়েছিলেন, তাদের গেজেট আগামী সোমবার প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করা হয়। একজন আত্মহত্যার হুমকি দিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত একটি দলের সদস্য।

৪৯তম বিসিএসের গেজেট নিয়ে সাম্প্রতিক সময়ে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে পিএসসির সুপারিশের পরও কয়েকজনের গেজেটে নাম না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেন এবং বাদ পড়া ৪৬ জনের গেজেট প্রকাশের সময়সূচি জানান।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ৪৯তম বিসিএস   বিসিএস   বিশেষ বিসিএস   শিক্ষা ক্যাডার   পিএসসি   গেজেট   সালাহউদ্দিন আহমদ   স্বরাষ্ট্রমন্ত্রী   বিসিএস গেজেট   চাকরি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close