শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কয়রায় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ জলদস্যুর দুই সহযোগী গ্রেপ্তার      ● ডিজিটাল লেনদেনের বিস্তার, নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?      ● খাগড়াছড়িতে ‘৭২০ মে.টন চাল’ বরাদ্দ নিয়ে তোলপাড়      ● মেঠোপথ সাহিত্য উৎসবে সাংবাদিক খসরুসহ ৫ গুণীজনকে সম্মাননা      ● সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন      ● ১৯ প্লাটুন আনসারের জোরদার নিরাপত্তায় স্বস্তি ফিরছে গাজীপুরে      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু      ● বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, আ.লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ      ● সাভারে মহাসড়কে পার্কিং করা লাব্বাইক পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন      ● নিরাপত্তাঝুঁকি নন এনভিডিয়া প্রধান, বললেন ট্রাম্প      ● জুনিয়র বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে বোর্ডের নির্দেশনা      ● মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানি করতে চায় সরকার      
সাটুরিয়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতি সভা
প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার ৮১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় কার্যবিবরণী পাঠের পর বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন। পূজা উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে সভায় আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মজলিস খান মাখন, বালিয়াটি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী শ্রী আদিত্যনন্দ মহারাজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যোৎ কুমার ঘোষ অ্যাপোলো, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাটুরিয়া শাখার আহ্বায়ক বাবু প্রকাশ চন্দ্র পাল, দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী নূর বকস (রতন), সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আমীর হামজা।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রফিয়া খাতুন।

সমাপনী বক্তব্যে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে অতিথিরা উপজেলার প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৬০০ কেজি করে সরকারি চালের বরাদ্দপত্র তুলে দেন।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সাটুরিয়া   মানিকগঞ্জ   দুর্গাপূজা   শারদীয় দুর্গোৎসব   পূজামণ্ডপ   প্রস্তুতি সভা   পূজা উদযাপন   সরকারি চাল   আইনশৃঙ্খলা   সাটুরিয়া উপজেলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close