বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে      ● শুটিংয়ে পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন      ● শিবগঞ্জে ভুটভুটি উল্টে নিহত ২, আহত ৭      ● মেসিকে ছাড়াই বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা      ● বাজেভাবে হারের পর বাংলাদেশের দল নির্বাচন নিয়ে প্রশ্ন      ● রাজাপুরে ১০ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার      ● কেন্দুয়ায় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি স্থাপন কাজের উদ্বোধন করলেন: এমপি হিলালী      ● মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত: মাহদী আমিন      ● ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির      ● ‘অপারেশন ক্লিন হার্ট’ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী      ● আজকের স্বর্ণের দাম: ১ অক্টোবর ২০২৬      ● গ্রিড ব্যবহারে সর্বোচ্চ মাশুল ১ টাকা ৯০৯৭ পয়সা      
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:০৯ পিএম

স্প্যানিশ পপতারকা শাকিরার গান ও পারফরম্যান্সে বিশ্বজুড়ে রয়েছে কোটি ভক্ত। এবার সেই ভক্তদের জন্য এসেছে বিশেষ সুখবর। প্রথমবারের মতো নিজের কোনো লাইভ কনসার্ট বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছেন এই আন্তর্জাতিক পপ তারকা। অ্যামাজনের সঙ্গে যৌথ উদ্যোগে ঘরে বসেই বিনামূল্যে তার কনসার্ট উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরাও।

মাদ্রিদে আয়োজিত শাকিরার বিশেষ এই কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে বৈশ্বিক প্ল্যাটফর্ম ‘অ্যামাজন মিউজিক’। আয়োজনটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’।

শাকিরার চলমান বিশ্ব সফর ‘লাস মুজেরেস ইয়া নো লোরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বকে ঘিরেই এই বিশেষ আয়োজন করা হয়েছে। আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে বিশ্বজুড়ে একযোগে কনসার্টটি সম্প্রচার করা হবে।

অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি এবং টুইচের অ্যামাজন মিউজিক চ্যানেলে সরাসরি দেখা যাবে শাকিরার পারফরম্যান্স। দর্শকদের জন্য বাড়তি কোনো সাবস্ক্রিপশন বা ফি লাগবে না। ফলে বাংলাদেশ থেকেও ঘরে বসে বিনামূল্যে উপভোগ করা যাবে আন্তর্জাতিক এই তারকার লাইভ কনসার্ট।



স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  শাকিরা   শাকিরা কনসার্ট   লাইভ কনসার্ট   অ্যামাজন মিউজিক   মাদ্রিদ   লাস মুজেরেস ইয়া নো লোরান   হলিউড   পপ সংগীত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close