শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অন্তত ১০ জনকে ‘হ্যালো’ বলার দিন আজ      ● অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর      ● ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২ কর্মী গ্রেপ্তার      ● ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু      ● ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ২৯৯ জন গ্রেপ্তার      ● ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪      ● জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার      ● ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ : প্রধানমন্ত্রী      ● ঠাকুরগাঁওয়ে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা      ● পাবনা-ঢাকা ট্রেনের যাত্রার শুরুতেই সফলতা      ● মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা, যুবক আটক      ● ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, ঘাটে ফিরেছে শত শত ট্রলার      
ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম

২৮ হাজার ৮০০ টাকা মূল্যের শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আদালতে হাজির হয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী তানজিন তিশা। আইনের প্রতি শ্রদ্ধা ও বিচারব্যবস্থার ওপর আস্থার কথা জানিয়ে তিনি বলেছেন, প্রয়োজনে আরও একাধিকবার আদালতে হাজির হতে প্রস্তুত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মামলাটির জামিনের মেয়াদ বৃদ্ধি ও অভিযোগ গঠনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা।

এ সময় তিনি বলেন, ‘আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে যদি আদালতে আরও পাঁচবার আসতে হয়, আমি আসব। এই মামলায় ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে যাব।’

বারবার আদালতে হাজির হওয়া নিয়ে প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘হয়তো অনেকে মনে করেন, কেন আদালতে আসলাম, বারবার আদালতে আসি। আমি আদালতে বারবার আসব।’

তানজিন তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিনের মেয়াদ বৃদ্ধি ও অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ আদালত থেকে বিকেলে জানা যাবে।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তানজিন তিশা। তারও আগে গত ১২ জুলাই তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।

জামিন পাওয়ার পরও মামলাটি নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী। ২৮ হাজার টাকার একটি শাড়ি আত্মসাতের অভিযোগে তাকে আদালতে আসতে হয়েছে জানিয়ে তিনি বলেছিলেন, আইনের প্রতি শ্রদ্ধা থেকেই আদালতে হাজির হয়েছেন। মামলায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি শাড়ি আত্মসাৎ কিংবা প্রতারণার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছিলেন তানজিন তিশা।

মামলার অভিযোগে যা বলা হয়েছে

মামলার অভিযোগ অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দিলেও পরে তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী।

এ ঘটনায় ২০২৫ সালে ফ্যাশন পেজটির প্রশাসক আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন। মামলাটি দায়েরের পর বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। একই সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরে তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই অভিনেত্রীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। সেই মামলার ধারাবাহিকতায় মঙ্গলবার আদালতে হাজির হন তানজিন তিশা।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  তানজিন তিশা   তানজিন তিশার মামলা   প্রতারণার মামলা   বিশ্বাসভঙ্গের মামলা   শাড়ি নিয়ে মামলা   আদালত   অভিনেত্রী তানজিন তিশা   অ্যাপোনিয়া   ডিবি তদন্ত   বিনোদন খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close