সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী      ● পানিসম্পদ মন্ত্রণালয়ের কাজে দুর্নীতি হবে না: প্রতিমন্ত্রী      ● রাজস্ব আদায়ে নতুন বিধান, অধ্যাদেশের খসড়া অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু      ● আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও মিছিল      ● সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ      ● ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান      ● ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর      ● ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু      ● ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ১০ম বর্ষপূর্তি উদযাপন      ● বোরকা পরে ভূমি অফিসে গোপনে ডিসি       
বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ পিএম

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার শাড়িপ্রেম নতুন নয়। বিভিন্ন অনুষ্ঠান ও বিশেষ মুহূর্তে শাড়িতে দেখা গেছে তাঁকে। তবে দীর্ঘ সময় পর এবার আবারও শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী। মজার বিষয় হলো, বিয়ের পর এই প্রথম শাড়ি পরেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সোনাক্ষী। ছবিতে লাল টুকটুকে শাড়িতে একেবারে সাবেকি সাজে দেখা গেছে তাঁকে। সঙ্গে ছিল মানানসই চুড়ি ও কানের দুল। চুল খোঁপা করে তাতে জড়িয়েছেন গজরা। কপালে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র—সব মিলিয়ে নববধূর সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে সোনাক্ষী জানিয়েছেন, বিয়ের দিনই শেষবার শাড়ি পরেছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও শাড়ি পরা হয়নি। এতদিন পর আবার শাড়ি পরে নিজের কাছেই বেশ ভালো লেগেছে বলে জানান অভিনেত্রী।

তবে সোনাক্ষীর এবারের শাড়ির সঙ্গে জড়িয়ে আছে বন্ধুত্বের বিশেষ গল্প। লাল রঙের এই সুন্দর শাড়িটি তাঁকে উপহার দিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও ‘ডাবল এক্সএল’ ছবির সহ-অভিনেত্রী হুমা কুরেশি। তাই পোশাকটির প্রতি আলাদা ভালো লাগার কথাও প্রকাশ করেছেন সোনাক্ষী।

লাল শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী গয়না, গজরা, সিঁদুর ও মঙ্গলসূত্রে সাজ সম্পূর্ণ করেছেন অভিনেত্রী। মেকআপও রেখেছেন বেশ সাদামাটা। নুড শেডের লিপস্টিকেই ধরা দিয়েছেন তিনি।

এর আগে বিয়ের অনুষ্ঠানেও শাড়িতেই সেজেছিলেন সোনাক্ষী। রিসেপশনে ডিজাইনার সঞ্জয় গর্গের লেবেল Raw Mango-র ক্রিমসন-লাল বানারসি সিল্ক শাড়ি পরেছিলেন তিনি। ‘চাঁদ বুটা’ নামের ওই শাড়িটি তৈরি হয়েছিল খাঁটি কাতান সিল্ক দিয়ে। সঙ্গে ছিল সোনালি নকশা ও জরি বর্ডার। পান্না ও সোনার চোকার, ঝুমকা এবং লাল চুড়িতে সেদিনও নজর কেড়েছিলেন অভিনেত্রী।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close