বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির      ● ‘অপারেশন ক্লিন হার্ট’ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী      ● আজকের স্বর্ণের দাম: ১ অক্টোবর ২০২৬      ● গ্রিড ব্যবহারে সর্বোচ্চ মাশুল ১ টাকা ৯০৯৭ পয়সা      ● গতির বাজারে পিছিয়ে প্রগতি      ● চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপ পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ      ● পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২      ● হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি: যুবরাজ সালমান      ● বিষখালী নদীতে নিখোঁজ হওয়ার দুদিন পর জেলের লাশ উদ্ধার      ● চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণ      ● ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান      ● বিকল্প রুটে স্বাভাবিক হলো উপসাগরীয় তেল রপ্তানি      
ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:১৬ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে দলীয় সমর্থিত প্রার্থী যাচাই-বাছাইয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি উপজেলাভিত্তিক বিশেষ কমিটি গঠন করেছে। জেলার ৯টি উপজেলা ও সাংগঠনিক ইউনিটে গঠিত এসব কমিটি সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ ও মতামত নিয়ে প্রতিবেদন তৈরি করবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা বিএনপির সভায় নেওয়া সিদ্ধান্তের পর বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কমিটিগুলোর নাম ঘোষণা করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া ও সদস্যসচিব লায়ন হেলাল উদ্দীন এতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সদস্যরা স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে পরামর্শের পাশাপাশি সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের সরাসরি মতামত নেবেন। এরপর সংগৃহীত তথ্য বাস্তবভিত্তিকভাবে পর্যালোচনা করে আগামী ১০ দিনের মধ্যে গোপনীয় প্রতিবেদন জেলা বিএনপির কার্যালয়ে জমা দিতে হবে। পরে এসব তথ্য পর্যালোচনা ও আলোচনার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে।

সম্ভাব্য প্রার্থীদের যাচাইয়ের জন্য ছয়টি মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে প্রার্থীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর; বর্তমান ও অতীত সাংগঠনিক পদ ও কর্মকাণ্ডের বিবরণ; আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও মামলা-মোকদ্দমার তথ্য; দলীয় নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা; সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা।

ঘোষিত তালিকা অনুযায়ী আনোয়ারা উপজেলায় কমিটিতে রয়েছেন মাষ্টার মোহাম্মদ রফিক, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আমিনুল ইসলাম, দিল মোহাম্মদ মনজু ও এম মনছুর উদ্দিন।

কর্ণফুলীতে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, এস এম মামুন মিয়া, হাজী মোহাম্মদ ওসমান, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ফারুক হোসেন ও সালেহ জহুর।

বাঁশখালীতে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আমিনুর রহমান চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কামরুল ইসলাম হোসাইনী, মাষ্টার মোহাম্মদ লোকমান ও দেলোয়ার আজীম।

সাতকানিয়ায় কমিটিতে রয়েছেন জামাল হোসেন, মুজিবুর রহমান, হাজি মো. রফিকুল আলম, শেফায়ত উল্লাহ চক্ষু ও মোস্তফিজুর রহমান।

লোহাগাড়ায় রয়েছেন আসহাব উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল ও ফৌজুল কবির ফজলু।

চন্দনাইশে রয়েছেন নুরুল আনোয়ার চৌধুরী, মোজাম্মেল হক বেলাল, খন্দকার হেলাল উদ্দিন, জসিম উদ্দিন ও ইখতিয়ার হোসেন চৌধুরী ইফতু।

বোয়ালখালী উপজেলায় রয়েছেন আজিজুল হক চৌধুরী, শওকত আলম চৌধুরী, জাবেদ মেহেদী হাসান সুজন ও মোহাম্মদ শাহীনুর শাহীন।

পটিয়ায় রয়েছেন রেজাউল করিম নেচার, সাইফুদ্দীন সালাম মিঠু, বদরুল খায়ের চৌধুরী, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মোহাম্মদ ইব্রাহীম ও শাহাদাত হোসেন সুমন। উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিটে রয়েছেন রাজীব জাফর চৌধুরী ও দেলোয়ার হোসেন।

কমিটি গঠনের বিজ্ঞপ্তির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের কাছেও পাঠানো হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন মো. হেলাল উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, ‘দলীয় প্রতীক না থাকলেও সমর্থিত যোগ্য প্রার্থী ঘোষণা করা হবে এবং তাদের যাচাই-বাছাইয়ের জন্যই এই কমিটি করা হয়েছে। কমিটির সদস্যরা এলাকায় গ্রহণযোগ্যতা, রাজনৈতিক জীবন, কারাবরণ ও আন্দোলন-সংগ্রামে প্রার্থীর ভূমিকাসহ সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়ে প্রতিবেদন দেবেন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি   ইউপি নির্বাচন   ইউনিয়ন পরিষদ নির্বাচন   প্রার্থী বাছাই   প্রার্থী যাচাই   চট্টগ্রাম   আনোয়ারা   কর্ণফুলী   বাঁশখালী   সাতকানিয়া   লোহাগাড়া   চন্দনাইশ   বোয়ালখালী   �  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close