বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সৌরবিদ্যুৎ প্রকল্পে ১০০ কোটি ডলারের বিনিয়োগের সম্ভাবনা      ● সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক      ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব      ● ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, ধৈর্যের সীমা ভাঙবেন না: রিজভী      ● ‘আমারে মাইরা তারপর জমিডা নেন’, পদ্মার চরে ফসলি জমি নষ্ট করে বনায়ন       ● উল্লাপাড়ায় মাদকের টাকার জন্য মাকে হত্যা, গ্রেপ্তার ৩      ● আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● নৈরাজ্যের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিক্ষোভ মিছিল যুবদলের      ● নোয়াখালীতে শিশু নুহাকে শ্বাসরোধে হত্যা, ৮ দিনেও শনাক্ত হয়নি ঘাতক      ● চকরিয়ায় আল-হেরা মাদরাসার শুভ উদ্বোধন      ● টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি      
বিয়ের খবর গোপন রাখার কারণ জানালেন জেনিফার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ৪:১৩ PM

বিয়ের খবর প্রকাশ্যে আসার পরও জেনিফার উইঙ্গেটের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল কমেনি। হঠাৎ বিয়ের খবর জানিয়ে সবাইকে চমকে দেওয়া এই অভিনেত্রী এবার নিজেই জানালেন, এতদিন বিষয়টি আড়ালে রাখার কারণ। তারকা হওয়ার কারণে ব্যক্তিগত জীবন পুরোপুরি ব্যক্তিগত রাখা প্রায় অসম্ভব বলেই মনে করেন তিনি।

গত জুলাইয়ে যুক্তরাজ্যের ওয়েলসে সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জেনিফার। খ্রিস্টান রীতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার পর প্রশ্ন ওঠে, এত বড় একটি ঘটনা কেন গোপন রেখেছিলেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ বিষয়ে জেনিফার বলেন, ‘এটা কি সত্যিই গোপন কিছু ছিল? সবকিছুই তো সবার সামনেই ঘটেছে। সত্যি বলতে, নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে চাইলেও একজন তারকা হওয়ার কারণে তা সম্ভব হয় না। কারণ সবাই সবকিছু জানতে চায়। এখানে লুকানোর কিছু নেই—ভালো থাকুন, ভালো কাজ করুন, সবই ভালো হবে।’

২০১৬ সালে করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হয়েছে। নতুন সম্পর্কের পর ভালোবাসার ওপর তার বিশ্বাস ফিরেছে কি না—এমন প্রশ্নেরও মুখোমুখি হয়েছেন তিনি। তবে জেনিফারের কাছে ভালোবাসার অর্থ শুধু প্রেমিক-প্রেমিকার সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়।

অভিনেত্রী বলেন, ‘ভালোবাসা বলতে আমি শুধু কাপল বা রোমান্টিক প্রেম বুঝি না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় পরিবার, বন্ধুবান্ধব কিংবা পোষা প্রাণীর শর্তহীন ভালোবাসাও কতটা গুরুত্বপূর্ণ। তাই ভালোবাসা শুধু একটা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনে একবার মন ভেঙে গেলেই পৃথিবী শেষ হয়ে যায় না। বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়, সম্পর্ক ভাঙে, জীবন ওঠানামার মধ্য দিয়েই এগিয়ে যায়—আর এটাই জীবনের মজা।’

জানা গেছে, জেনিফার ও উইলিয়ামের পরিচয় অবশ্য বেশ পুরোনো। ২০১২ সালে এক বন্ধুর পার্টিতে প্রথম দেখা হয়েছিল তাদের। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সম্পর্কটি প্রেমে গড়ায় আরও পরে। ২০২৩ সালে তারা ডেটিং শুরু করেন।

সম্পর্কের একপর্যায়ে থাইল্যান্ডের কো সামুই দ্বীপে ছুটি কাটানোর সময় জেনিফারকে বিয়ের প্রস্তাব দেন উইলিয়াম। এরপর কয়েক বছরের সম্পর্কের পর চলতি বছরের জুলাইয়ে ওয়েলসে ঘরোয়া আয়োজনে বিয়ের মাধ্যমে নতুন অধ্যায় শুরু করেন তারা।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  জেনিফার উইঙ্গেট   উইলিয়াম ইসমাইল   জেনিফার বিয়ে   বলিউড   টেলিভিশন অভিনেত্রী   বিনোদন সংবাদ   তারকাদের বিয়ে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close