বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাজাপুরে ১০ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার      ● কেন্দুয়ায় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি স্থাপন কাজের উদ্বোধন করলেন: এমপি হিলালী      ● মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত: মাহদী আমিন      ● ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির      ● ‘অপারেশন ক্লিন হার্ট’ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী      ● আজকের স্বর্ণের দাম: ১ অক্টোবর ২০২৬      ● গ্রিড ব্যবহারে সর্বোচ্চ মাশুল ১ টাকা ৯০৯৭ পয়সা      ● গতির বাজারে পিছিয়ে প্রগতি      ● চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাপ পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ      ● পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ২২      ● হামলা হলে কঠোর জবাব দেবে সৌদি: যুবরাজ সালমান      ● বিষখালী নদীতে নিখোঁজ হওয়ার দুদিন পর জেলের লাশ উদ্ধার      
রাজাপুরে ১০ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:৪০ পিএম

ঝালকাঠির রাজাপুরে ১০টি ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মালেক ফরাজীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর বাগরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মালেক ফরাজী উপজেলার পূর্ব ফুলহার গ্রামের নূর মোহাম্মদ ফরাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা-পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে উত্তর বাগরী এলাকায় অভিযান চালায়। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা মালেক ফরাজীকে গ্রেপ্তার করা হয়।

রাজাপুর থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার মালেক ফরাজীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১০টি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় আদালত থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

এসআই শহিদুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারের পর মালেক ফরাজীকে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  রাজাপুর   ঝালকাঠি   ডাকাতি মামলা   গ্রেপ্তার   পুলিশ   গ্রেপ্তারি পরোয়ানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close