বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● শুটিংয়ে পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন      ● শিবগঞ্জে ভুটভুটি উল্টে নিহত ২, আহত ৭      ● মেসিকে ছাড়াই বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা      ● বাজেভাবে হারের পর বাংলাদেশের দল নির্বাচন নিয়ে প্রশ্ন      ● রাজাপুরে ১০ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার      ● কেন্দুয়ায় সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি স্থাপন কাজের উদ্বোধন করলেন: এমপি হিলালী      ● মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত: মাহদী আমিন      ● ইউপি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ৯ উপজেলায় কমিটি চট্টগ্রাম দক্ষিণ বিএনপির      ● ‘অপারেশন ক্লিন হার্ট’ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী      ● আজকের স্বর্ণের দাম: ১ অক্টোবর ২০২৬      ● গ্রিড ব্যবহারে সর্বোচ্চ মাশুল ১ টাকা ৯০৯৭ পয়সা      ● গতির বাজারে পিছিয়ে প্রগতি      
শুটিংয়ে পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:০৪ পিএম

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর বুধবারের (৩০ সেপ্টেম্বর) পর্বে বলিউড মহাতারকা অমিতাভ বচ্চনকে চিরাচরিতভাবে দাঁড়িয়ে সঞ্চালনা করতে দেখা যায়নি। বরং মঞ্চে চেয়ারে বসে অনুষ্ঠান পরিচালনা করেন তিনি। বিষয়টি নজরে আসতেই দর্শকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়। পরে জানা যায়, শুটিং চলাকালে পিছলে পড়ে হাঁটুতে আঘাত পেয়েছিলেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা।

কেবিসির প্রতিটি পর্বে সাধারণত মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে উদ্বোধনী বক্তব্য দেন অমিতাভ। তবে বুধবারের পর্বে বসে বক্তব্য দেওয়ার কারণও দর্শকদের জানান তিনি। অমিতাভ বলেন, ‘সাধারণত আমি মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আমার বক্তব্য দিই। কিন্তু আজ আমার হাঁটুতে চোট লেগেছে। শুটিংয়ের সময় পিছলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছি।’

আঘাতের কারণে দাঁড়িয়ে থাকতে কিছুটা সমস্যা হচ্ছিল বলেই তিনি বসে অনুষ্ঠান পরিচালনা করেন। তবে চোট গুরুতর নয় বলেও দর্শকদের আশ্বস্ত করেন অমিতাভ। দ্রুত সুস্থ হয়ে ওঠার আশাবাদও জানান তিনি।

এর আগে নিজের একটি ব্লগ পোস্টকে ঘিরে অভিনয় থেকে অমিতাভের অবসর নেওয়ার জল্পনা তৈরি হয়েছিল। ওই পোস্টে ‘wishes to retire’ কথাটি উল্লেখ করায় ভক্তদের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয়। পরে অভিনেতা বিষয়টি পরিষ্কার করে জানান, তিনি কাজ থেকে অবসর নেওয়ার কথা বলেননি; বরং ঘুমাতে যাওয়ার প্রসঙ্গেই ওই কথাটি লিখেছিলেন।

অমিতাভ বচ্চনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  অমিতাভ বচ্চন   কৌন বনেগা ক্রোড়পতি   কেবিসি ১৮   বলিউড   অমিতাভ বচ্চন আহত   শুটিং   কল্কি ২৮৯৮ এডি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close