বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাকিস্তানের আকাশসীমা এড়াতে চীনের দ্বারে ভারত      ● সাগরের ‘সাদা সোনা’, কেজি লাখ টাকা      ● শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪৪০      ● অক্টোবর থেকে বিকল্প পথে জ্বালানি পৌঁছানোয় পরিকল্পনা      ● প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ      ● রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার      ● বিটেশ্বর বাজারের বেহাল সড়ক নিজ অর্থায়নে সংস্কার করছেন সিঙ্গাপুর প্রবাসী বাবুল খন্দকার      ● পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন, নতুন ডিসি আশরাফুল করিম      ● ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা      ● ১৪ বছর ধরে ক্যাডার-নন-ক্যাডার জটিলতা      ● পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন      ● অফশোর বিডিংয়ে ২৬ ব্লকে বিনিয়োগ চান বিদ্যুৎ প্রতিমন্ত্রী      
পাকিস্তানের আকাশসীমা এড়াতে চীনের দ্বারে ভারত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞাজনিত জটিলতা কাটাতে চীনের শিনজিয়াং অঞ্চলের ওপর দিয়ে বিকল্প আন্তর্জাতিক বিমানপথ চালুর উদ্যোগ নিয়েছে ভারত। এ বিষয়ে এক বছরেরও বেশি সময় ধরে বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের চলমান আকাশসীমা নিষেধাজ্ঞার কারণে ভারতীয় এয়ারলাইনসগুলোর ফ্লাইট পরিচালনায় সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় চীনের শিনজিয়াং প্রদেশের হোতান অঞ্চলের আকাশসীমা ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখছে নরেন্দ্র মোদি সরকার। এ নিয়ে গত এক বছর ধরে ভারত ও চীনের পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।

এদিকে ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক দফা বাড়িয়েছে পাকিস্তান। গত ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর হওয়া নতুন নোটিশ অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন করাচি ও লাহোর ফ্লাইট ইনফরমেশন রিজিয়নে ভারতীয় সব ধরনের বাণিজ্যিক ও সামরিক বিমানের চলাচল বন্ধ থাকবে।

২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। এর জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে এবং ৩০ এপ্রিল থেকে পাকিস্তানি বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে।

পরবর্তীতে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হলেও আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে দীর্ঘপথে চলাচল করতে হচ্ছে ভারতীয় বিমান সংস্থাগুলোকে। এতে ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত সময় ও জ্বালানি ব্যয় হচ্ছে। এই পরিস্থিতিতে চীনের শিনজিয়াংয়ের হোতান অঞ্চলের আকাশসীমা ব্যবহার করে বিকল্প আন্তর্জাতিক রুট চালুর সম্ভাবনাকে গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ভারত   পাকিস্তান   চীন   আকাশসীমা   শিনজিয়াং   হোতান   ভারতীয় এয়ারলাইনস   পাকিস্তানের আকাশসীমা   আন্তর্জাতিক বিমানপথ   নয়াদিল্লি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close