বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি      ● হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর      ● ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন      ● বছরে ৩০ লাখ কোরআন ছাপে যে প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ      ● বড়দিন উপলক্ষে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী      ● মুলাদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী      ● মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা      ● খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত      ● সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, ধারণা শ্বাসরোধে হত্যা      ● বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক      
হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর
প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৯ পিএম আপডেট: ১৮.১১.২০২৬ ১:১২ PM

হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্পকলা ও সংস্কৃতিচর্চাসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার চায় শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার সময় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এসব বিষয়েও আত্মবিশ্বাসী ও দক্ষ হিসেবে গড়ে উঠুক।

গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ শিক্ষার্থী ও ২৬ শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের জাতির ভবিষ্যৎ উল্লেখ করে কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ এবং মাঠ তৈরিতে সরকার কাজ করছে।


বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। একই সঙ্গে সরকার কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
শিক্ষার্থীদের পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি প্রাণীদের প্রতি সদয় আচরণ করতে হবে এবং বাড়ির আশপাশসহ খালি জায়গায় গাছ লাগাতে হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, সাক্ষাৎকালে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং তাকে তাদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানায়।


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   হবিগঞ্জ   শিক্ষার্থী   বহুমুখী দক্ষতা   সহশিক্ষা কার্যক্রম   তৃতীয় ভাষা   কারিগরি শিক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close