বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন      ● বছরে ৩০ লাখ কোরআন ছাপে যে প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ      ● বড়দিন উপলক্ষে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী      ● মুলাদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী      ● মিরপুরে ডিএনসিসি প্রশাসকের কার্যালয়ে হামলা      ● খুলনায় যৌথবাহিনীর অভিযানের মধ্যেই দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ীসহ ২জন আহত      ● সুন্দরগঞ্জে মা-ছেলের মরদেহ উদ্ধার, ধারণা শ্বাসরোধে হত্যা      ● বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক      ● আলু আমদানির সিদ্ধান্তে জীবিকা হারানোর শঙ্কায় জাপানি কৃষক      ● আজ একনেকের সপ্তম সভা, অনুমোদনের অপেক্ষায় ২১ প্রকল্প      ● মার্কিন এনএসএর গোপন নেটওয়ার্কে বিভ্রাট      
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান শ্রমিকেরা। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি সাদা রঙের গাড়িতে আগুন দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, শ্রমিকদের বিক্ষোভের পরিস্থিতি দেখতে তিনি গাড়ি নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। গাড়ি থেকে নামার পর আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তাঁর দাবি, শ্রমিকেরা আগে থেকেই তাঁর গাড়িটিকে লক্ষ্যবস্তু করেছিলেন।

গাড়িতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রাজীব হোসেন গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বলে নিশ্চিত করেছেন।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   শ্রমিক আন্দোলন   পুলিশের গাড়িতে আগুন   শ্রমিক-পুলিশ সংঘর্ষ   ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক   বেতন বৃদ্ধি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close