শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, যুবদল নেতার নিন্দা ও প্রতিবাদ      ● গোপালগঞ্জ কারাগারে আনসারদের খাবার নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ      ● চালের বাজার ঊর্ধ্বমুখী, বাড়ছে সবজির দামও      ● মজুরি নির্ধারণে মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতা বিবেচনার পরামর্শ      ● সদস্যসেবায় আধুনিকায়নে জোর দিচ্ছে আনসার-ভিডিপি ব্যাংক      ● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় অগ্নিসংযোগের অভিযোগ      ● মাইলস্টোন কলেজে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা      ● পথচারীদের নিরাপত্তায় ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ ডিএনসিসির      ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ      ● পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর      ● সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যার ঘটনায় দ্বিতীয় আসামি গ্রেপ্তার      ● নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার      
বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচারের অভিযোগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৩ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ১:১৪ PM

বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘ধর্মের লেবাসে কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

স্বৈরাচারের সময় ‘আল্লাহু আকবার’ ধ্বনি নিষিদ্ধ করা হয়েছিল—এমন মন্তব্য করে নূরুল ইসলাম মনি বলেন, ‘আগামীতে সংবিধান সংস্কারের সময় বিসমিল্লাহির রাহমানির রাহিম ফিরিয়ে আনা হবে।’

তিনি আরও বলেন, ‘কিছু লোক পাশের দেশে বসে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে।’ তবে কারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান সরকারদলীয় চিফ হুইপ।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নূরুল ইসলাম মনি   বট   অপপ্রচার   গুপ্ত বাহিনী   আইনশৃঙ্খলা   আইনের শাসন   বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল   সংবিধান সংস্কার   বিসমিল্লাহির রাহমানির রাহিম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close