মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত      ● শরীয়তপুর পুলিশ লাইনে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাহেব আলীর মৃত্যু      ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে      ● ঢাক-ঢোল আর প্রার্থনায় মুখর আলোর কোল      ● অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক      ● প্রথম উইকেট পেতে এক ঘণ্টার অপেক্ষা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮      ● পুষ্টিগুণ অটুট রাখতে ডাল রান্নার নিয়ম      ● বন্ধুত্বে প্রেমের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ      ● শুটিংয়ে যাওয়ার মুহূর্তে লুটিয়ে পড়েন সোহেল খান: জয়      ● খুলনায় রূপসায় জিয়া সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম       ● জিটিএ ৬ খেললে মস্তিষ্কে যেসব প্রভাব পড়তে পারে      
কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম

সাতক্ষীরায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. রওশন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রওশন শেখ পাটকেলঘাটা থানার গণেশপুর এলাকার বাসিন্দা। মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর বাবা মো. কামরুল শেখ।

মামলার নথি ও আদালতের রায় প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২২ মে বিকেল ৪টার দিকে পাটকেলঘাটা থানার গণেশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় কিশোরীটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে রওশন শেখের চায়ের দোকানের পেছনে যায়। সেখানে তাকে খাবার দেওয়ার কথা বলে একটি মুরগির খামারের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা পাটকেলঘাটা থানায় মামলা করেন। ২০২৫ সালের ২৩ মে মামলাটি করা হয়।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালে বাদী, চিকিৎসকসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি রওশন শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করেন।

রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর শেখ আলমগীর আশরাফ এবং আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ শুনানি করেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close