মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত      ● শরীয়তপুর পুলিশ লাইনে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাহেব আলীর মৃত্যু      ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে      ● ঢাক-ঢোল আর প্রার্থনায় মুখর আলোর কোল      ● অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক      ● প্রথম উইকেট পেতে এক ঘণ্টার অপেক্ষা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮      ● পুষ্টিগুণ অটুট রাখতে ডাল রান্নার নিয়ম      ● বন্ধুত্বে প্রেমের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ      ● শুটিংয়ে যাওয়ার মুহূর্তে লুটিয়ে পড়েন সোহেল খান: জয়      ● খুলনায় রূপসায় জিয়া সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম       ● জিটিএ ৬ খেললে মস্তিষ্কে যেসব প্রভাব পড়তে পারে      
সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত
​আবুল কাশেম, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে শীলতাহানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহ আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২২ নভেম্বর (২০২৬) জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।  

​ঘটনাটি ঘটেছে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ২নং বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ শাহ আলম (৪০) দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ছনকা এলাকার মৃত সামছুল আলমের ছেলে।  

​বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের লিখিত প্রতিবেদন ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সকালে চতুর্থ শ্রেণীর ছাত্রী রুপা আক্তার বিদ্যালয়ে গেলে একা পেয়ে শিক্ষক মুহাম্মদ শাহ আলম তার হাত ধরে টেনে নিয়ে নানা প্রলোভন দেখান এবং বিদ্যালয়ের পুরাতন ভবনের নির্জন কক্ষে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন। একপর্যায়ে ছাত্রীটি বিষয়টি সবাইকে বলে দেবে জানালে তিনি তাকে ছেড়ে দেন এবং কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগেও তিনি এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিলেন এবং বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রী তার আচরণকে আপত্তিকর বলে জানিয়েছে।  

​ঘটনাটি প্রথমে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোজিনা আক্তার ও কবিতা রাণি সূত্রধরকে জানালে তারা বিষয়টি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অবহিত করেন। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল রানা ছাত্রী ও অন্যান্যদের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পান এবং গত ১১ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিতভাবে বিষয়টি জানান।  

​এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মুহাম্মদ শাহ আলমের সাথে কথা বললে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাকে ফাঁসানোর জন্য পাঁয়তারা করা হচ্ছে।

​অন্যদিকে, ভুক্তভোগী শিশুটির বাবা মো. রজ্জব আলী এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

​জেলা প্রাথমিক শিক্ষা অফিসের জারি করা অফিস আদেশ সূত্রে জানা যায়, সাটুরিয়ার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রী রুপা আক্তারের শীলতাহানির বিষয়টি প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে।
শিক্ষকের এমন কর্মকাণ্ড ঘৃণ্য ও অসদাচরণের শামিল হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২-এর ১নং দফা অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে ২২ নভেম্বর ২০২৬ তারিখ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ   সাটুরিয়া   শ্লীলতাহানির অভিযোগ   প্রাথমিক বিদ্যালয়   শিক্ষক বরখাস্ত   শিশু শিক্ষার্থী   বরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close