মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বন্ধুত্বে প্রেমের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ      ● শুটিংয়ে যাওয়ার মুহূর্তে লুটিয়ে পড়েন সোহেল খান: জয়      ● খুলনায় রূপসায় জিয়া সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম       ● জিটিএ ৬ খেললে মস্তিষ্কে যেসব প্রভাব পড়তে পারে      ● গদখালীর ফুলশিল্পে শতকোটি টাকার হাতছানি, স্বপ্ন বুনছেন হাজারো কৃষক      ● দুবলার চরে রাস উৎসবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় আটক ১০৭      ● নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম      ● সাগরজলে পুণ্যস্নান শেষে ঘরে ফিরছেন রাস উৎসবের ভক্তরা      ● বসুরহাট পৌরসভায় ছাত্রলীগ নেতার চাকরি, নানা অনিয়মের অভিযোগ      ● নওগাঁর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ পরোয়ানা, অবশেষে গ্রেপ্তার      ● রায়পুরে গ্রামীণ ব্যাংকের গেটে পেট্রল ঢেলে আগুন, ছাত্রলীগ নেতা আটক      ● রাজবাড়ীতে শেখ সোহেল রানা টিপুসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা      
শুটিংয়ে যাওয়ার মুহূর্তে লুটিয়ে পড়েন সোহেল খান: জয়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:১০ পিএম

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে মারা যাওয়া অভিনেতা সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিয়েছেন তাঁর সহশিল্পী শাহরিয়ার নাজিম জয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ার হোটেল মম ইনে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে জয় জানান, শুটিংয়ে যাওয়ার জন্য সাদা শার্ট ও সাদা প্যান্ট পরে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। গাড়ি নিচে অপেক্ষা করছিল। প্রোডাকশনের একজন সদস্য তাঁকে ডাকতে কক্ষে গেলে বের হওয়ার মুহূর্তেই মাটিতে পড়ে যান তিনি। জয়ের ভাষ্য, এর কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে নাশতায় ড্রাগন ফল খেয়েছিলেন সোহেল খান। এ কারণে প্রথমে অনেকে সেটির প্রতিক্রিয়া হয়েছে বলে ধারণা করেছিলেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘নসীব’ সিনেমার নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল। তাঁর আকস্মিক মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সোহেল খান   শাহরিয়ার নাজিম জয়   অভিনেতা সোহেল খান   নসীব সিনেমা   বিনোদন   বগুড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close