প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:২৭ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে অবশেষে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শুরুর প্রায় এক ঘণ্টা পর স্বাগতিকদের দ্বিতীয় উইকেট তুলে নেন পেসার খালেদ আহমেদ। তাঁর বলে জুবায়ের হামজাকে ফিরিয়ে দেন ফিল্ডার মাহফিজুল ইসলাম রবিন। আউট হওয়ার আগে ৬১ বলে ২৭ রান করেন হামজা।
ইনিংসের ৩১তম ওভারের তৃতীয় বলে গুড লেংথে বল করেন খালেদ। হামজার ব্যাটের ভেতরের কানায় লেগে বল প্যাডে আঘাত করে গালিতে চলে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা রবিন সহজেই ক্যাচটি তালুবন্দি করেন। এর মধ্য দিয়ে ভাঙে দক্ষিণ আফ্রিকার ৯৬ রানের দ্বিতীয় উইকেট জুটি।
প্রতিবেদন অনুযায়ী, ৩৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৫১ রান। ৮ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের চেয়ে ৬০ রানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথম ইনিংসে ৯১ রান করেছিল।
স্বদেশ প্রতিদিন/এস পি