মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কলেজ পরিবর্তনে আগে বাতিল করতে হবে আবেদন বা ভর্তি      ● কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড      ● ‘ইরান তেল বিক্রি করতে না পারলে অন্যরাও পারবে না’      ● একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন      ● এসিল্যান্ড পদ থেকে ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার      ● ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ      ● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি      ● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● টিকাকেন্দ্র ভাঙচুরে সরকার বিব্রত, ব্যবস্থা তদন্তের ভিত্তিতে      ● দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত      ● কেন্দুয়ায় একই দিনে তিন কর্মসূচিতে এমপি হিলালী      
কলেজ পরিবর্তনে আগে বাতিল করতে হবে আবেদন বা ভর্তি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৬ পিএম

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের কেউ কলেজ পরিবর্তন করতে চাইলে দ্বিতীয় ধাপে আবেদনের আগে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে। আগামী ১ অক্টোবর বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কলেজ শাখায় গিয়ে এ আবেদন বা ভর্তি বাতিল করতে হবে। এ সময় শিক্ষার্থীকে মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সঙ্গে নিতে হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তি ও জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে চূড়ান্ত মনোনয়ন পেয়ে নিশ্চায়ন করার পর যারা কোনো কারণে কলেজে ভর্তি হতে পারেননি, ভর্তি হতে চান না বা ভর্তি হলেও অন্য কলেজে নতুন করে আবেদন করতে চান, তারা দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। তবে এর আগে প্রথম ধাপের আবেদন বা ভর্তি বাতিল করতে হবে।

প্রথম ধাপে আবেদন করেননি বা আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হননি—এমন শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন। একইভাবে চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন করতে পারেননি কিংবা নির্ধারিত সময়ে কলেজে ভর্তি হতে পারেননি, এমন শিক্ষার্থীরাও দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ পাবেন। ভুল কোটা নির্ধারণের কারণে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর কলেজে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরাও এ ধাপে আবেদন করতে পারবেন।

সংশোধিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত চলবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ অক্টোবর রাত ৮টায়। এরপর ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

দ্বিতীয় ধাপে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের মধ্যে পছন্দক্রম অনুযায়ী যাদের মাইগ্রেশন হবে, তাদের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। এরপর ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে।

প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপে নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা সম্পাদনা করতে হবে।

দ্বিতীয় ধাপে আবেদনের সময় শিক্ষার্থীদের নিজেদের কোটার যোগ্যতা যাচাই করে আবেদন করতে হবে। পাশাপাশি পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে হবে। নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দিয়ে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বিপুলসংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করা এবং ভর্তি সম্পন্ন না করায় সৃষ্ট জটিলতা নিরসনে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  একাদশ শ্রেণি ভর্তি   কলেজ ভর্তি   কলেজ পরিবর্তন   দ্বিতীয় ধাপ   ভর্তি নির্দেশনা   একাদশে ভর্তি   শিক্ষা বোর্ড   ভর্তি সময়সূচি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close