মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক      ● প্রথম উইকেট পেতে এক ঘণ্টার অপেক্ষা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮      ● পুষ্টিগুণ অটুট রাখতে ডাল রান্নার নিয়ম      ● বন্ধুত্বে প্রেমের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ      ● শুটিংয়ে যাওয়ার মুহূর্তে লুটিয়ে পড়েন সোহেল খান: জয়      ● খুলনায় রূপসায় জিয়া সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম       ● জিটিএ ৬ খেললে মস্তিষ্কে যেসব প্রভাব পড়তে পারে      ● গদখালীর ফুলশিল্পে শতকোটি টাকার হাতছানি, স্বপ্ন বুনছেন হাজারো কৃষক      ● দুবলার চরে রাস উৎসবে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় আটক ১০৭      ● নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম      ● সাগরজলে পুণ্যস্নান শেষে ঘরে ফিরছেন রাস উৎসবের ভক্তরা      
অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম

বছরের শেষ মাস ডিসেম্বর সিনেমাপ্রেমীদের জন্য নিয়ে আসছে একগুচ্ছ নতুন সিনেমা ও সিরিজ। হলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি বড় পর্দায় ফিরছেন বলিউড তারকা সালমান খান ও শাহরুখ খান। এ ছাড়া বড়দিনে ছোট পর্দায় শুরু হচ্ছে নতুন ‘হ্যারি পটার’ সিরিজ।

ডিসেম্বরের ৪ তারিখ মুক্তির কথা রয়েছে সালমান খান অভিনীত ‘মাতৃভূমি’। অপূর্ব লাখিয়া পরিচালিত সিনেমাটি গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত। এতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। অন্যদিকে, ১৮ ডিসেম্বর একই দিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডুন: পার্ট থ্রি’। রুশো ব্রাদার্স পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে রবার্ট ডাউনি জুনিয়রকে দেখা যাবে ডক্টর ডুমের ভূমিকায়। আর ডেনিস ভিলনিউভ পরিচালিত ‘ডুন: পার্ট থ্রি’তে পল অ্যাট্রেইডিস চরিত্রে ফিরছেন টিমোথি শ্যালামে, তাঁর সঙ্গে থাকছেন জেন্ডায়া।

২৩ ডিসেম্বর মুক্তির তালিকায় রয়েছে অ্যানিমেটেড সিনেমা ‘দ্য অ্যাংরি বার্ড মুভি থ্রি’। এরপর ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা শাহরুখ খান অভিনীত ‘কিং’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও সুহানা খান। এদিকে বড়দিন থেকে এইচবিও ও এইচবিও ম্যাক্সে শুরু হওয়ার কথা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজ। প্রথম মৌসুমে থাকছে আটটি পর্ব।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  ডিসেম্বরের সিনেমা   শাহরুখ খান   সালমান খান   অ্যাভেঞ্জার্স ডুমসডে   ডুন পার্ট থ্রি   কিং   হ্যারি পটার   বিনোদন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close