প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:০২ পিএম

খুলনার রূপসায় আইচগাতী এলাকার ঠান্ডার বাগান থেকে জেলা জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি রাজাপুর এলাকার অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ মৃত আবুল কালামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে রাজাপুর ভ্রাতৃমঞ্চের সামনে থেকে রবিউল ইসলাম রবিকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। এসময় পপুলার জুটমিলের সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে রাতে স্থানীয়দের প্রচেষ্টায় আইচগাতী এলাকার ঠান্ডার বাগান থেকে তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধার করা রবিউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়।
রূপসা থানার অফিসার ইনচার্জ মো. মাসুম খান জানান, অপহরণের বিষয়টি খবর পেয়েছি। কি কারনে অপহরণ হয়েছে বিষয়টি তদন্ত চলছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টায় কাজ করছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এস পি