মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আ.লীগের আর রাজনীতি করার অধিকার নেই      ● বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান      ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার      ● আধুনিক প্রযুক্তিতে গবেষণা-উদ্ভাবনে জোর রাষ্ট্রপতির      ● বাড়িতেই তৈরি করুন অ্যারাবিয়ান চিকেন খাবসা      ● ছুটির দিনে বেশি ঘুমিয়ে পুরো সপ্তাহের ঘাটতি পূরণ সম্ভব?      ● আইফোন ১৮ প্রো ম্যাক্সের যে অসুবিধা ভাবাচ্ছে ব্যবহারকারীদের      ● ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ      ● ‘মাটন ভুনা হবে, নাকি কষা’—সৃজিতের প্রশ্নে মিমির পাল্টা জবাব      ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা      ● রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ      ● আপিলের সুযোগ থাকলে রিট এখতিয়ার প্রয়োগ সমীচীন নয়: হাইকোর্ট      
আ.লীগের আর রাজনীতি করার অধিকার নেই
প্রতিনিধি, সাভার (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম আপডেট: ২৯.০৯.২০২৬ ৪:১৫ PM

ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে ঢাকার আশুলিয়ায় জীবন্ত ছাত্র-জনতাকে পুড়িয়ে মারার ভয়াবহ ঘটনার সুষ্ঠু বিচার করা হলে বাংলাদেশ আওয়ামী লীগ আর জীবনেও রাজনীতি করার অধিকার রাখে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আশুলিয়া থানার পাশে ‘অদম্য ২৪’-এর আয়োজনে অনুষ্ঠিত এক বিক্ষোভ ও শহীদী সমাবেশ থেকে তিনি এ মন্তব্য করেন।

মিছিল শেষে সমাবেশে দেওয়া বক্তব্যে আব্দুল্লাহ আল জাবের জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় সংঘটিত নির্মমতার চিত্র তুলে ধরে বলেন, ‘আজকে আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে। আমাদের ভাইদের যখন পোড়ানো হচ্ছিল, তখন পর্যন্ত তারা জীবিত ছিল। জীবন্ত মানুষ পোড়ানোর এই যন্ত্রণাদায়ক দৃশ্য আশুলিয়াবাসী তাদের স্বচক্ষে দেখেছে। শুধুমাত্র আশুলিয়ার এই একটি ঘটনার যদি বিচার করা হয়, তবে আওয়ামী লীগ আর জীবনেও রাজনীতি করার অধিকার রাখে না।’

তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক দল তাদের কর্মীদের রক্তের সঙ্গে বেইমানি করে খুনি লীগের সঙ্গে আপস করতে পারে। কিন্তু আমরা তো সেই শহীদের সহযোদ্ধা, যিনি বলে গিয়েছেন, “জান দেবো, তবুও জুলাই দেবো না।” আমরা যতদিন বেঁচে আছি, এই জমিনে জুলাইয়ের চেতনা হারাতে দেব না। প্রশাসন বা সরকার যদি খুনিদের সঙ্গে আপস করে, তবে তাদের ঠিকানাও বাংলাদেশে হবে না, তাদেরও দিল্লির পথ ধরতে হবে।’

এ সময় শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে তিনি বলেন, ‘সাত মাস পেরিয়ে আট মাস হতে চললেও আজ পর্যন্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে না পারাটা এই সরকারের বড় ব্যর্থতা। আগামী ১৮ ডিসেম্বরের পূর্বে প্রত্যক্ষ খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করে নতুন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। নয়তো অন্য কোনো পন্থায় আপনাদের সঙ্গে আবারও আমাদের রাজপথে দেখা হবে।’

কর্মসূচিতে শহীদ পরিবারের সদস্যবৃন্দসহ সাভার স্টুডেন্ট কমিউনিটির প্রতিষ্ঠাতা ও অদম্য ২৪-এর আহ্বায়ক মোহাম্মদ তামিম, জুলাই রেভ্যুলেশনারী অ্যালায়েন্স ঢাকা জেলা উত্তরের সভাপতি মোহাম্মদ সজিবসহ স্থানীয় ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close