মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ট্রাকচাপায় নিহত ভ্যানচালক      ● আ.লীগের আর রাজনীতি করার অধিকার নেই      ● বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান      ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার      ● আধুনিক প্রযুক্তিতে গবেষণা-উদ্ভাবনে জোর রাষ্ট্রপতির      ● বাড়িতেই তৈরি করুন অ্যারাবিয়ান চিকেন খাবসা      ● ছুটির দিনে বেশি ঘুমিয়ে পুরো সপ্তাহের ঘাটতি পূরণ সম্ভব?      ● আইফোন ১৮ প্রো ম্যাক্সের যে অসুবিধা ভাবাচ্ছে ব্যবহারকারীদের      ● ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ      ● ‘মাটন ভুনা হবে, নাকি কষা’—সৃজিতের প্রশ্নে মিমির পাল্টা জবাব      ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা      ● রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ      
ট্রাকচাপায় নিহত ভ্যানচালক
প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭ পিএম

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের চাপায় সিরাজুল ইসলাম (৬০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়েদা মার্কেট এলাকার মৃত এসহাক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আন্দি থেকে ভ্যান চালিয়ে সখীপুরের দিকে আসছিলেন সিরাজুল ইসলাম। এ সময় ঢাকা মেট্রো-ট-১৬-০৪৩৩ নম্বরের একটি ট্রাক ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, ট্রাকচালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close