প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪২ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক সমস্যা নিরসনের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক প্রতিরোধ, অপরাধ দমন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এলাকার উন্নয়নমূলক ও সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের বিষয়ে মতবিনিময় করেন সভায় উপস্থিত সদস্যরা।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. মমিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল কাদির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার এবং মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ।
এ ছাড়া বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, সম্মানিত সদস্য খন্দকার নুরুল মোমেন কায়েসসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি