মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাড়িতেই তৈরি করুন অ্যারাবিয়ান চিকেন খাবসা      ● ছুটির দিনে বেশি ঘুমিয়ে পুরো সপ্তাহের ঘাটতি পূরণ সম্ভব?      ● আইফোন ১৮ প্রো ম্যাক্সের যে অসুবিধা ভাবাচ্ছে ব্যবহারকারীদের      ● ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ      ● ‘মাটন ভুনা হবে, নাকি কষা’—সৃজিতের প্রশ্নে মিমির পাল্টা জবাব      ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা      ● রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ      ● আপিলের সুযোগ থাকলে রিট এখতিয়ার প্রয়োগ সমীচীন নয়: হাইকোর্ট      ● প্রতিদিন হৃদরোগে মৃত্যু ৫৬২ থেকে ৭৭৭ জনের      ● বিশ্ব হার্ট দিবস আজ      ● হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় সংকট      ● রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি      
বাড়িতেই তৈরি করুন অ্যারাবিয়ান চিকেন খাবসা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় খাবার ‘চিকেন খাবসা’ বা ‘কাবসা’ দিন দিন বাংলাদেশেও জনপ্রিয় হয়ে উঠছে। রান্নার পদ্ধতিতে বিরিয়ানির সঙ্গে কিছুটা মিল থাকলেও এর মসলা ও স্বাদে রয়েছে আলাদা বৈশিষ্ট্য। পারিবারিক আয়োজন কিংবা অতিথি আপ্যায়নে ভিন্ন স্বাদের কিছু পরিবেশন করতে চাইলে বাড়িতেই সহজে তৈরি করা যেতে পারে এই খাবার।

প্রয়োজনীয় উপকরণ

চিকেন খাবসা তৈরিতে লাগবে দেড় কেজি মুরগির মাংস ও ৫০০ গ্রাম পোলাওর চাল। সঙ্গে প্রয়োজন হবে আধা কাপ সয়াবিন তেল, আধা কাপ পেঁয়াজ কুচি, ৬ কোয়া রসুন কুচি, ৩টি টমেটো কুচি, এক-চতুর্থাংশ কাপ টমেটো বাটা, ১ কাপ মিহি কুচি করা গাজর এবং এক-অষ্টমাংশ কাপ কিসমিস।

মসলার জন্য লাগবে ২ কাপ মুরগির স্টক, আধা চা-চামচ সিরকা, ১ চা-চামচ সরিষা বাটা, আধা চা-চামচ গরম মসলা, এক-চতুর্থাংশ চা-চামচ এলাচ গুঁড়া, আধা চা-চামচ দারুচিনি গুঁড়া, আধা চা-চামচ জিরা গুঁড়া, আধা চা-চামচ ধনিয়া গুঁড়া, ১ চা-চামচ পাপরিকা পাউডার, ২টি লবঙ্গ, এক চিমটি জায়ফল গুঁড়া, আধা চা-চামচ কালো গোলমরিচ গুঁড়া, আধা চা-চামচ ফুড কালার বা স্যাফরন এবং স্বাদমতো লবণ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বাটিতে শুকনা ও বাটা মসলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চুলায় ননস্টিক পাত্র বসিয়ে এক-চতুর্থাংশ কাপ তেল গরম করুন। এতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে মুরগির টুকরোগুলো দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে।

এরপর মুরগির সঙ্গে টমেটো বাটা, তৈরি করে রাখা মসলার মিশ্রণ, টমেটো কুচি ও সিরকা দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে ঝোল বা সস থেকে মুরগির টুকরোগুলো আলাদা করে তুলে রাখুন।

তোলা মাংস ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হালকা বাদামি হওয়া পর্যন্ত বেক করে নিতে হবে। ওভেন না থাকলে ফ্রাইপ্যান বা কড়াইতে সামান্য তেল কিংবা মাখন দিয়ে মাঝারি আঁচে মাংসের টুকরোগুলো ভেজে নিতে পারেন। সব পাশ উল্টে-পাল্টে লালচে বা বাদামি পোড়া-পোড়া ভাব এলে নামিয়ে নিন।

এদিকে পাত্রে থাকা গ্রেভি বা সসের মধ্যে ধুয়ে রাখা পোলাওর চাল ও পরিমাণমতো গরম পানি দিয়ে দিন। চাল সেদ্ধ হয়ে ভাত তৈরি হলে ওপর থেকে বেক বা ভেজে রাখা মুরগির টুকরোগুলো সুন্দর করে সাজিয়ে দিন।

সবশেষে ওপর থেকে সামান্য গরম মসলা গুঁড়া, গাজর কুচি ও কিসমিস ছড়িয়ে দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু অ্যারাবিয়ান চিকেন খাবসা।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  চিকেন খাবসা   কাবসা রেসিপি   অ্যারাবিয়ান খাবার   মুরগির রেসিপি   রান্নার রেসিপি   মধ্যপ্রাচ্যের খাবার   খাবসা রান্না  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close