মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি      ● প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা, এনসিপির দুই নেতাকে শোকজ      ● বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম      ● নাগরপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত      ● ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, মূল হোতাসহ গ্রেপ্তার ২      ● রিসোর্ট ব্যবসার চাপে সুন্দরবন      ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক ভারতীয় হাইকমিশনারের      ● মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে -- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু       ● পায়রার তীব্র ভাঙনে ভিটেমাটি হারানোর আতঙ্ক      ● আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই      ● ডিজিটাল নজরদারি বাড়িয়ে ভ্যাট আদায়ে জোর      ● এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা      
রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি
প্রতিনিধি, রূপগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতাকর্মী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। পরে এক পক্ষের লোকজন অপর পক্ষের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুর চালায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে রাজনৈতিক বিষয় নিয়ে তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূইয়ার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রাফিন ভূইয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আরজু ভূইয়া রাফিন ভূইয়ার মাথায় ইট দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে রাফিন ভূইয়া সেখান থেকে চলে যান।

এর কিছুক্ষণ পর রাফিন ভূইয়া তাঁর লোকজন নিয়ে মুড়াপাড়া এলাকা থেকে দুটি মোটরসাইকেলে করে বরপা বাসস্ট্যান্ডে আসেন এবং সেখানে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে স্থানীয়দের অভিযোগ। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে রাফিন ভূইয়ার লোকজনের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।

পরে বিক্ষুব্ধ লোকজন রাফিন ভূইয়া ও তাঁর আত্মীয়স্বজনের ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় বাধা দিতে গেলে ইয়ার হোসেনসহ তিনজন আহত হন।

ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  রূপগঞ্জ   নারায়ণগঞ্জ   যুবদল   ছাত্রলীগ   সংঘর্ষ   ফাঁকা গুলি   হামলা-ভাঙচুর   ব্যবসা প্রতিষ্ঠান   বসতবাড়ি   রাজনৈতিক সংঘর্ষ   রূপগঞ্জ থানা   নারায়ণগঞ্জ পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close