মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার      ● আধুনিক প্রযুক্তিতে গবেষণা-উদ্ভাবনে জোর রাষ্ট্রপতির      ● বাড়িতেই তৈরি করুন অ্যারাবিয়ান চিকেন খাবসা      ● ছুটির দিনে বেশি ঘুমিয়ে পুরো সপ্তাহের ঘাটতি পূরণ সম্ভব?      ● আইফোন ১৮ প্রো ম্যাক্সের যে অসুবিধা ভাবাচ্ছে ব্যবহারকারীদের      ● ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ      ● ‘মাটন ভুনা হবে, নাকি কষা’—সৃজিতের প্রশ্নে মিমির পাল্টা জবাব      ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা      ● রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ      ● আপিলের সুযোগ থাকলে রিট এখতিয়ার প্রয়োগ সমীচীন নয়: হাইকোর্ট      ● প্রতিদিন হৃদরোগে মৃত্যু ৫৬২ থেকে ৭৭৭ জনের      ● বিশ্ব হার্ট দিবস আজ      
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম

বোয়িংয়ের পর এবার ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। এ নিয়ে আগামী অক্টোবরে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রস্তাবিত এয়ারবাস বহরে চারটি A350-900 ওয়াইড বডি এবং ছয়টি A321neo ন্যারো বডি উড়োজাহাজ থাকার কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রী জানান, এয়ারবাসের উড়োজাহাজগুলো একসঙ্গে দেশে আসবে না। এর আগে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল। পরে আরও ১১টি যুক্ত হওয়ায় বোয়িং থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে।

বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজের মধ্যে ১৫টি ড্রিমলাইনার ওয়াইড বডি এবং ১০টি ৭৩৭ ম্যাক্স ন্যারো বডি উড়োজাহাজ। নতুন ১১টির মধ্যে রয়েছে পাঁচটি ৭৮৭-১০ ড্রিমলাইনার ও ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স। প্রথম দফার ১৪টি উড়োজাহাজ ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে সরবরাহের কথা রয়েছে।

মন্ত্রী বলেন, এসব উড়োজাহাজ কেনার জন্য এখনই পুরো অর্থ পরিশোধ করতে হবে না। চুক্তি অনুযায়ী উড়োজাহাজ পাওয়ার পর অর্থ পরিশোধ করা হবে। বিমান বহর থেকে আয় করে সেই অর্থ পরিশোধের পরিকল্পনার কথাও জানান তিনি।

দেশের এভিয়েশন খাতকে শক্তিশালী করতে বহর বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে বিদেশি এয়ারলাইনসগুলো বাংলাদেশের যাত্রী পরিবহনে বড় অংশ দখল করে আছে। জাতীয় পতাকাবাহী বিমান বর্তমানে দেশের যাত্রীদের প্রায় ২০ শতাংশ বহন করতে পারছে। বহর বাড়ানো গেলে আরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হবে।

বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হলে বিমানের বহরে দুই নির্মাতার উড়োজাহাজের সমন্বয়ে একটি মিশ্র বহর গড়ে উঠবে। ১০টি এয়ারবাস কেনার প্রস্তাব নিয়ে সরকারের কারিগরি কমিটি কাজ করছে বলে এর আগে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছিল।





স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  এয়ারবাস   বোয়িং   বিমান বাংলাদেশ এয়ারলাইন্স   উড়োজাহাজ   বিমান বহর   এভিয়েশন   বিমানমন্ত্রী   এম রশিদুজ্জামান মিল্লাত   এয়ারবাস A350   A321neo  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close