বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১৪ দিনে দেড় হাজার কোটি ছাড়িয়ে ‘রামায়ণ’      ● রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানালেন জাতিসংঘের মহাসচিব      ● ১৫ দিনের ব্যবধানে দুই ঘূর্ণিঝড়, লোকসানের শঙ্কায় দুবলার চরের জেলেরা      ● রাজু ভাস্কর্যে ছাত্রদলের সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি      ● রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ৮০ তলা পিআইএফ টাওয়ার      ● সিলেটে ভোররাতে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুন      ● বিশ্বের জন্য উন্মুক্ত রাশিয়া : পুতিন      ● জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি      ● মোংলায় নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল      ● হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু      ● রেফারির দিকে পাথর ছুড়ে ৮ বছরের নিষেধাজ্ঞায় ফুটবলার      ● কিভাবে বল টেম্পারিং করতো পাকিস্তান জানালেন শোয়েব আখতার      
১৪ দিনে দেড় হাজার কোটি ছাড়িয়ে ‘রামায়ণ’
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বক্স অফিসে বড় চমক দেখাবে, ‘রামায়ণ’ নিয়ে এমনটা অনুমিতই ছিল। হচ্ছেও তাই। মুক্তির মাত্র ১৪ দিনেই সিনেমাটির বৈশ্বিক আয় ছাড়িয়েছে দেড় হাজার কোটি রুপি। ভারতের ইতিহাসে ষষ্ঠ সিনেমা হিসেবে এই মাইলফলক অতিক্রম করল সিনেমাটি।

৫ নভেম্বর মুক্তি পায় নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’। শুরুতে সিনেমাটির আয় প্রত্যাশানুরূপ ছিল না। তবে দর্শক-সমালোচকদের প্রশংসায় ক্রমশ আয়ের হার বাড়তে থাকে। এখনো ভারত ও আন্তর্জাতিক বাজারে রমরমিয়ে চলছে সিনেমাটি।

ভারত-পাকিস্তানের সুন্দরীর সঙ্গে বাংলাদেশের মাহি, যা বলছেন নেটিজেনরা
বক্স অফিসের তথ্য প্রকাশকারী ‘স্যাকনিল্ক’-এর হিসাব অনুযায়ী, মুক্তির ১৪তম দিনে ভারতের ২২ হাজার ২৮৯টি প্রদর্শনী থেকে সিনেমাটি নিট আয় করেছে ২৩ কোটি ২০ লাখ রুপি। এদিন আন্তর্জাতিক বাজার থেকে ‘রামায়ণ’-এর আয় হয়েছে ৮ কোটি রুপি। সবমিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় এখন ১ হাজার ৫১৯ কোটি ৫ লাখ রুপি।

এদিকে ভারতের বক্স অফিসেও এক হাজার কোটি রুপির মেগা ক্লাবে প্রবেশ করেছে ‘রামায়ণ’। এর আগে কেবল পাঁচটি সিনেমা দেশটির স্থানীয় বাজারে এই গণ্ডি পার করেছিল। সেগুলো হলো ‘বাহুবলী ২’, ‘কেজিএফ: চ্যাপ্টার ২’, ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর ২’।

একদিকে ‘রামায়ণ’ ঘিরে এখনো দর্শকের আগ্রহ দারুণ। আবার এই সময়ে বড় কোনো সিনেমাও আপাতত আসছে না। ফলে আয়ে আরো বড়সড় চমক দেখাতে পারে এটি।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’। এবার মুক্তি পেয়েছে এর প্রথম পার্ট। এতে রাম চরিত্রে আছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাঁই পল্লবী এবং রাবণ চরিত্রে অভিনয় করেছেন যশ। বিভিন্ন ভূমিকায় আরো আছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্ত, রাকুলপ্রীত সিং, কাজল আগারওয়াল প্রমুখ।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close