প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৪২ পিএম

সংগৃহীত ছবি
শুরুতেই সফলতার মুখ দেখতে শুরু করেছে পাবনা-ঢাকা ট্রেন সার্ভিস। যাত্রা শুরুর দুইদিনের সকল টিকেট বিক্রি হয়েছে। পাবনা বাসীর দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হয়ে গত ১৯ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধন এর পর ২১শে নভেম্বর শনিবার আনুষ্ঠানিক ভাবে ট্রেনটির যাত্রা শুরু হয়েছে শুরুতেই পাবনা-ঢাকা প্রভাতী এক্সপ্রেস ট্রেনের প্রায় সকল টিকেট বিক্রি হয়েছে বলে জানান রেল কর্তৃপক্ষ, তারা জানান পাবনা-ঢাকাগামী প্রভাতী এক্সপ্রেস ট্রেনটির ১২টি কোচে সিট সংখ্যা ৮৫২ এরই মাঝে আগামী ২২শে নভেম্বর পর্যন্ত সকল টিকেট বিক্রি হয়েছে সকালেই।
ট্রেনযাত্রা সবসময়ই স্বস্তিদায়ক সেই লক্ষ্যে ট্রেনটি লাভজনক হবে বলে ধারনা করা হচ্ছে।
সকালে স্টেশন এ ঢাকাগামী যাত্রী ও অগ্রিম টিকেট সংগ্রহ করতে আসা মানুষের সাথে কথা বললে তারা জানায় এতদিন ঢাকায় যেতে সড়কপথে তীব্র যানজট, বাড়তি ভাড়া কিংবা ঈশ্বরদী-চাটমোহর ঘুরে অথবা কাজিরহাট-আরিচা নৌপথে চরম ভোগান্তি পোহাতে হতো। সরাসরি ট্রেন চালু হওয়ায় সময় ও অর্থ দুটোই বাঁচবে। তারা আরো বলেন, বাস বা অন্যান্য যানবাহনের তুলনায় ট্রেনের জার্নি সবসময়ই অনেক বেশি আরামদায়ক ও নিরাপদ। সড়ক দুর্ঘটনার ঝুঁকি বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা। সেই তুলনায় রেলে দুর্ঘটনার হার অনেক কম। ট্রেনে সিটে বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করা যায়, যেখানে শিশু বা বয়স্কদের যাতায়াত করাও অনেক সহজ।
পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের এক জোড়া আন্তঃনগর ট্রেনের মাধ্যমে সরাসরি রেলপথে রাজধানীর সাথে যুক্ত হয়েছে উত্তরের এই জনপদ।এ খবরে আনন্দিত জেলার শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ। পাবনা-ঢাকা-পাবনা ট্রেনের যাত্রাবিরতির প্রধান স্টেশনগুলো: ঢাকা-পাবনা-ঢাকা রুটে যাতায়াতের সময় ট্রেনটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে ঠিক একইভাবে ফিরতি ট্রেন গোধূলি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পাবনা ফিরবে বলে জানান রেল কতৃপক্ষ। পাবনা-ঢাকা ট্রেন এর মোট ১২ কোচে ৮৫৫ টি সিট রয়েছে। ভাড়া নির্ধারণ করা হয়েছে। শোভন চেয়ার ৪২৫, এসি চেয়ার ৭৪২ এবং এসি কেবিন সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৭৮ টাকা।
পাবনা স্টেশন এর টিকেট কাউন্টার এর বুকিং সহকারী মোঃ মিরাজুল ইসলাম স্বদেশ প্রতিদিন কে বলেন পাবনা ঢাকা ট্রেন চালুর মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হয়েছে গত ১৯ নভেম্বর উদ্বোধন হলেও ২১ নভেম্বর শনিবার ট্রেনটির আনুষ্ঠানিক ভাবে যাত্রী পরিবহন শুরু হয়েছে। এরই মাঝে ২১ ও ২২ নভেম্বর এর যাত্রার সকল টিকেট বিক্রি হয়েছে সকালেই। সামান্য কিছু টিকেট রিফান্ড হয়েছে আশা করি খুব অল্প সময়ের মাঝে এগুলো বিক্রি হয়ে যাবে। সেদিক থেকে চিন্তা করলে আমরা বলতে পারি ট্রেনটি লাভজনক হবে বলে মনে করি।