শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মা হলেন অভিনেত্রী সামান্থা      ● বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত, ভারতকে হতাশ করে চ্যাম্পিয়ন পাকিস্তান      ● ৮০ মিলিয়ন ইউরোতে যে ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা পাজ      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু      ● ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া      ● চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও শাড়ী-চাদর জব্দ      ● ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন      ● মিরপুরে কাপড়ের গুদামে আগুন, হাসপাতালে ৫ জন      ● ঠাকুরগাঁওয়ে আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক, ঘরে ঘরে নবান্নের আনন্দ      ● জন্মদিনে শিশুদের সঙ্গে সময় কাটালেন তারেক রহমান      ● ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে দুই শতাধিক শিক্ষার্থীর মিলনমেলা      ● বসুরহাটে হোমল্যান্ড আবসনের ফ্যামিলী ডে      
মা হলেন অভিনেত্রী সামান্থা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরু। ১৯ নভেম্বর প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন তারা। এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্মের খবর জানালেন অভিনেত্রী।  

ইনস্টাগ্রামে সদ্যজাতের একটি ছবি প্রকাশ করেন সামান্থা। তাতে দেখা যায়, তার ও রাজের আঙুলের সঙ্গে জড়িয়ে আছে সন্তানের ছোট্ট আঙুল। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আদরের ছেলে দেব নিদিমোরু, ১৯.১১.২০২৬। আমাদের মন এর আগে কখনো এতটা আনন্দিত হয়নি। সামান্থা ও রাজ।’

খবরটি প্রকাশের পরপরই তারকারা শুভেচ্ছা জানাতে শুরু করেন। অভিনেতা বরুণ ধাওয়ান অভিনন্দন জানান। অভিনেত্রী তামান্না ভাটিয়াও ভালোবাসা প্রকাশ করেন। 

যমজ ছেলের মা অভিনেত্রী নয়নতারা শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আহা! অভিনন্দন। তোমাদের জন্য খুব ভালো লাগছে।’ রাকুল প্রীতও অভিনন্দন জানিয়ে লেখেন, ‘তোমার জন্য খুব আনন্দিত।’ নেহা ধুপিয়া ও অনন্যা পান্ডেও মন্তব্য ঘরে ভালোবাসা প্রকাশ করেছেন। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা কিয়ারা আদভানিকেও শুভেচ্ছা জানাতে দেখা যায়

২০২৪ সালে সামান্থা ও রাজকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়ার পর তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। পরে অভিনেত্রী নিজেই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। ২০২৫ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close