শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শরদ কাপুরের দুঃসময়ে সাড়া দিলেন শাহরুখ খান      ● মা হলেন অভিনেত্রী সামান্থা      ● বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত, ভারতকে হতাশ করে চ্যাম্পিয়ন পাকিস্তান      ● ৮০ মিলিয়ন ইউরোতে যে ক্লাবে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা পাজ      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু      ● ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া      ● চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় গরু, মাদকদ্রব্য ও শাড়ী-চাদর জব্দ      ● ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন      ● মিরপুরে কাপড়ের গুদামে আগুন, হাসপাতালে ৫ জন      ● ঠাকুরগাঁওয়ে আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত কৃষক, ঘরে ঘরে নবান্নের আনন্দ      ● জন্মদিনে শিশুদের সঙ্গে সময় কাটালেন তারেক রহমান      ● ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে দুই শতাধিক শিক্ষার্থীর মিলনমেলা      
শরদ কাপুরের দুঃসময়ে সাড়া দিলেন শাহরুখ খান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কঠিন সময় যাচ্ছে ভারতীয় অভিনেতা শরদ কাপুরের। কাজ নেই অনেকদিন ধরে। আকুতি জানিয়ে সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ করেছিলেন একসময়ের দাপুটে এই অভিনেতা। তার সেই আবেদন দেখে পাশে দাঁড়িয়েছেন বলিউডের কয়েকজন তারকাও; সাড়া দিয়েছেন শাহরুখ খানও। 

‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন শরদ। সম্প্রতি শরদ জানালেন, কাজের আবেদন জানিয়ে ভিডিও প্রকাশের পরই তাকে ফোন করেন শাহরুখ। এ সময় অভিনেতাকে নিজের পছন্দের কাজ করার পরামর্শ দেন তিনি। 

শরদের ভাষায়, ‘শাহরুখ বলেছে, তোমার যা ভালো লাগে, তুমি সেটাই করো। আমি তোমাকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।’ শিগগিরই শাহরুখের ছেলে আরিয়ান খানের সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে তার, জানান অভিনেতা।

‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতাও তুলে ধরেছেন শরদ। তিনি জানান, শাহরুখের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো ছিল। শাহরুখের প্রশংসা করে শরদ বলেন, তিনি অনেক বড় মাপের মানুষ।

বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন শরদ। সম্প্রতি তার শারীরিক ও আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয় ভক্তদের মধ্যে। চার পোষা কুকুরকে অন্যত্র পাঠানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে নিজেই একটি ভিডিও প্রকাশ করে কাজের সুযোগ চান অভিনেতা।

১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন শরদ। মহেশ ভাটের ‘দস্তক’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। তবে ২০০০ সালে মুক্তি পাওয়া শাহরুখের সঙ্গে ‘জোশ’ সিনেমাটি তাকে আরও বেশি পরিচিতি এনে দেয়






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close