শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান      ● কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি: দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয়      ● বেড়ায় সাংবাদিককে ফোনকল সহ ক্রমাগতভাবে কুপিয়ে জবাই ও গুলি করে হত্যা হুমকি      ● যমুনার চরে পতিত জমিতে শসা চাষ      ● ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের      ● বিচারবহির্ভূত হত্যা-গুমের পথে যায়নি সরকার: আইনমন্ত্রী      ● উৎপাদন খরচও উঠছে না পেঁয়াজে      ● শেখ হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকা চায় দিল্লি      ● ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৩৪      ● জলবায়ু মোকাবিলায় ১০০ দেশের অঙ্গীকার      ● সবজিতে স্বস্তি, মাছের বাজারে অস্বস্তি      ● ইউটিউবের আয়ে নতুন নিয়ম, মানতে হবে ৩ শর্ত      
ভুয়া ঋণপত্র ও অর্থ আত্মসাতের অভিযোগে ৫ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
প্রতিনিধি, নাটোর
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৮ পিএম আপডেট: ২৮.০৯.২০২৬ ৩:৪৪ PM

গ্রাহকের অর্থ আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগে নাটোরে সোনালী ব্যাংকের বিভিন্ন শাখার পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর প্রিন্সিপাল অফিসার পদমর্যাদার এসব কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।

নাটোর সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আহসান রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তার মধ্যে লিটন কুমার ও বিপুল পালের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, লিটন কুমারের বিরুদ্ধে প্রায় ৯২ লাখ ৭ হাজার টাকা এবং বিপুল পালের বিরুদ্ধে প্রায় ৩৫ লাখ ২৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।



তারা নাটোর থেকে বদলি হয়ে সর্বশেষ নওগাঁ জেলায় কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

অন্যদিকে, এইচএম রোকনুজ্জামান, হাফিজুর রহমান ও মনিরুজ্জামানের বিরুদ্ধে ভুয়া ঋণপত্র তৈরি এবং অতিরিক্ত আমানত সৃষ্টির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধেও বরখাস্তের ব্যবস্থা নেয়।

তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পাঁচ কর্মকর্তার বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  সোনালী ব্যাংক   নাটোর   ব্যাংক কর্মকর্তা   কর্মকর্তা বরখাস্ত   অর্থ আত্মসাৎ   ঋণ জালিয়াতি   গ্রাহকের টাকা আত্মসাৎ   ভুয়া ঋণপত্র   ব্যাংক জালিয়াতি   নওগাঁ   ইমিগ্রেশন নিষেধাজ্ঞা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close