শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বসুরহাটে হোমল্যান্ড আবসনের ফ্যামিলী ডে      ● রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাবাসনই একমাত্র পথ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● কালিয়ায় দুই নেতা হত্যার বিচার দাবি রিজভীর      ● জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটনায় ৫ জন গ্রেপ্তার       ● ​শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ       ● দাম্পত্যে শান্তির জন্য শ্বশুরবাড়িতে থাকা, নাকি আলাদা সংসার      ● শীতে ইমারশন রড ব্যবহারে সতর্কতা      ● নেপালের বিপক্ষে লর্ডসে নামবে টাইগাররা      ● সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে কীর্তি      ● নেটফ্লিক্সের ‘ব্যাডলি ইন লাভ’ তারকা গ্রেপ্তার      ● সুন্দরবন উপকুলে দূর্যোগপূর্ন আবহাওয়া, ৩ নম্বর সংকেত-মোংলা বন্দরে পন্য খালাস বন্ধ      ● ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাটসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০০ সিম কার্ড      
২০২৭ বিশ্বকাপই ভারতের জার্সিতে কোহলির শেষ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৮ পিএম

ভারতের জার্সিতে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপই নিজের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই ব্যাটার এখনো ভারতের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন কোহলি। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে তার মূল লক্ষ্য থাকবে ভারতকে শিরোপা এনে দেওয়া বলে জানিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই আসরে অংশ নেওয়াকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজটিও কোহলির প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে।

২৭ সেপ্টেম্বর তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ম্যাচ ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে এবং সিরিজের শেষ ম্যাচ ৩ অক্টোবর নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে।

চলতি বছর ওয়ানডেতে ছয়টি ইনিংসে ৩৮৪ রান করেছেন কোহলি। তার ব্যাটিং গড় ৬৪.০০ এবং স্ট্রাইক রেট ১০৬.৬৬। এ সময়ে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও কোহলির ওয়ানডে রেকর্ড বেশ সমৃদ্ধ। ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪৩ ম্যাচের ৪১ ইনিংসে তার সংগ্রহ ২ হাজার ২৬১ রান, গড় ৬৬.৫০। রয়েছে নয়টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ১৫৭ রান।

এদিকে ওয়ানডে ক্যারিয়ারে ১৫ হাজার রানের মাইলফলক থেকে মাত্র ৫৯ রান দূরে রয়েছেন কোহলি। এখন পর্যন্ত ৩১৪ ম্যাচের ৩০২ ইনিংসে তার সংগ্রহ ১৪ হাজার ৯৪১ রান।

২০২৭ বিশ্বকাপ নিয়ে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে কোহলি বলেন, ভারতের হয়ে সেটিই তার শেষ বিশ্বকাপ হবে এবং এই বিষয়টিই তাকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। বিশ্বকাপ জিততে দলের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

কোহলি এর আগে চারটি ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। এরপর ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপেও অংশ নেন। ২০২৩ সালের আসরে তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক।

ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত ৩৭ ম্যাচে ৫৯.৮৩ গড়ে ১ হাজার ৭৯৫ রান করেছেন কোহলি। তার নামের পাশে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরি। বিশ্বকাপে তার সর্বোচ্চ ইনিংস ১১৭ রানের।

এশিয়া কাপের ওয়ানডেতেও কোহলির পরিসংখ্যান উল্লেখযোগ্য। ১৬ ম্যাচে ৬১.৮৩ গড়ে করেছেন ৭৪২ রান, যেখানে রয়েছে চারটি সেঞ্চুরি। চ্যাম্পিয়নস ট্রফিতে ১৮ ম্যাচে ৭৪.৭০ গড়ে তার সংগ্রহ ৭৪৭ রান; করেছেন একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ-সেঞ্চুরি।

বড় টুর্নামেন্টের নকআউট ম্যাচেও কোহলির ব্যাটিং রেকর্ড উল্লেখযোগ্য। বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফির সাতটি সেমিফাইনালে তিনি ৭৩.২০ গড়ে ৩৬৬ রান করেছেন। এসব ম্যাচে রয়েছে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি।

২০২৭ বিশ্বকাপের মাধ্যমে ওয়ানডে ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছানোর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজের ফর্ম ধরে রাখাই এখন কোহলির সামনে অন্যতম লক্ষ্য।





স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close