শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● কালিয়ায় দুই নেতা হত্যার বিচার দাবি রিজভীর      ● জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটনায় ৫ জন গ্রেপ্তার       ● ​শিবপুরে উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিবাহ বন্ধ       ● দাম্পত্যে শান্তির জন্য শ্বশুরবাড়িতে থাকা, নাকি আলাদা সংসার      ● শীতে ইমারশন রড ব্যবহারে সতর্কতা      ● নেপালের বিপক্ষে লর্ডসে নামবে টাইগাররা      ● সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে কীর্তি      ● নেটফ্লিক্সের ‘ব্যাডলি ইন লাভ’ তারকা গ্রেপ্তার      ● সুন্দরবন উপকুলে দূর্যোগপূর্ন আবহাওয়া, ৩ নম্বর সংকেত-মোংলা বন্দরে পন্য খালাস বন্ধ      ● ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাটসহ গ্রেপ্তার ২, উদ্ধার ১০০ সিম কার্ড      ● দেড় বছর ধরে বন্ধ নিলাম, বাড়ছে পণ্যজট      ● পলাশে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ, আতঙ্কে এলাকাবাসী      
কালিয়ায় দুই নেতা হত্যার বিচার দাবি রিজভীর
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ পিএম

দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় নিহত জাসাস নেতা সোহেল রানা ও কৃষকদল নেতা শাহিনুর ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাকে ইঙ্গিত করে রিজভী বলেন, ছাত্র-জনতার প্রতিরোধের মুখে দেশ ছেড়ে যাওয়ার পরও পার্শ্ববর্তী দেশ থেকে তাঁর অভ্যন্তরীণ অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এর নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। তিনি বলেন, 'এদের বিচার হবে। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।'

এদিন বৈরী আবহাওয়ার মধ্যে কালিয়ায় পৌঁছে পৌর এলাকার চাঁদপুর কবরস্থানে শাহিনুর ইসলামের কবর জিয়ারত ও দোয়া করেন রিজভী। পরে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ স্থানীয় বিএনপির নেতারা।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রুহুল কবির রিজভী   নড়াইল   কালিয়া   সোহেল রানা   শাহিনুর ইসলাম   বিএনপি   রাজনৈতিক বক্তব্য   হত্যাকাণ্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close