মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরের জালে ৭ গোল ব্রাজিলের      ● ভেদরগঞ্জে দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি      ● চকরিয়ায় অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের মৃত্যু      ● মোংলায় পৌর বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত      ● সোনাগাজীতে ২৭ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান      ● ডুমুরিয়ায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত      ● গাজীপুরে নিরাপত্তায় আরও ৮ প্লাটুন আনসার মোতায়েন      ● বিএমইউতে বিশ্ব অপরিণত নবজাতক দিবস উদযাপন      ● যমুনা সব কেড়েছে, আর কিছু হারাতে চান না ফজল মিয়া      ● শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি : ডেপুটি স্পিকার      ● হত্যা মামলায় সাইদ খোকনের ৭ দিনের রিমান্ড      ● ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন ধোনি, পেলেন নতুন দায়িত্ব      
ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরের জালে ৭ গোল ব্রাজিলের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ০-৭ গোল হারাল ব্রাজিল। ব্রাজিলের জার্সিতে এই প্রথমবার হ্যাটট্রিক করলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনি।  মঙ্গলবার সিঙ্গাপুরের কাল্লাং ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্ব বজায় রেখে  স্বাগতিকদের ৭ গোলে হারায় সেলেসাওরা।

আগের ম্যাচে জাপানের বিপক্ষে ৩-২ গোলে হারের হতাশা কাটিয়ে বছরটা দুর্দান্ত এক জয় দিয়েই শেষ করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ৯ মিনিটে ব্রুনো গিমারেসের পাসে দলকে প্রথম এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর ১৫ ও ২১ মিনিটে আরও দু’টি গোল করে মাত্র ২১ মিনিটের মধ্যেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। ম্যাচের ৩১ মিনিটে তরুণ ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ানের অ্যাসিস্ট থেকে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে ব্যবধান ৪-০ করেন এন্দ্রিক। ফলে প্রথমার্ধেই বড় লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।

বিরতির পরও সিঙ্গাপুরের রক্ষণে চাপ বজায় রাখে ব্রাজিল। ৫১ মিনিটে নিজের নামের পাশে গোল যোগ করেন এস্তেভাও উইলিয়ান। ম্যাচের ৬৫ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন তরুণ ফরোয়ার্ড রায়ান। আর ৭৪ মিনিটে অ্যালানের ক্রস ক্লিয়ার করতে গিয়ে সিঙ্গাপুরের ডিফেন্ডার রাউল সুহাইমি নিজেদের জালেই বল জড়িয়ে দিলে ৭-০ গোলের বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

পুরো ম্যাচে ৬০ শতাংশ বল নিজেদের দখলে রেখে সিঙ্গাপুরের গোলমুখে মোট ২১টি শট নেয় ব্রাজিল, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সিঙ্গাপুর ৮টি শট নিলেও মাত্র ১টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। 

আগের ম্যাচে লাল কার্ড দেখায় প্রধান কোচ কার্লো আনচেলত্তি ও উইঙ্গার রাফিনিয়া গ্যালারিতে বসে খেলা দেখেন। ডাগআউটে কোচের দায়িত্ব পালন করেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি এবং ব্রাজিলের অধিনায়কত্ব করেন ব্রুনো গিমারায়েস।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close